শিরোনাম :
ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি লোকসান কমিয়ে রেলকে লাভজনক করতে সংসদীয় কমিটির সুপারিশ  বন্যা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় ১৪ জেলায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

“প্রিয়া সাহা কখনও আমার গবেষণা সহযোগী ছিলেন না”

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২২ জুলাই, ২০১৯
ড. বারাকাত ও প্রিয়া সাহা

জার্মান-বাংলা ডেস্ক:অর্থনীতিবিদ ড. আবুল বারকাত বলেন,“আমার গবেষণায় যা আছে, তা হলো- আমার হিসাবে প্রায় ৫ দশকে ১৯৬৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত আনুমানিক ১ কোটি ১৩ লাখ হিন্দু ধর্মাবলম্বি মানুষ নিরুদিষ্ট হয়েছেন। (উৎস: আবুল বারকাত বাংলাদেশে কৃষি ভূমি জলা সংস্কারের রাজনৈতিক অর্থনীতি-২০১৬)। অর্থাৎ, আমি কোথাও ৩ কোটি ৩৭ লাখ সংখ্যালঘু নিখোঁজ রয়েছেন আমি বলিনি। উপরন্তু তিনি কোথাও বললেন না, আমার গবেষণা তথ্যটির সময়কাল ৫০ বছর (১৯৬৪ থেকে ২০১৩ সাল),প্রিয়া সাহা কখনও আমার সহ-গবেষক, গবেষণা সহযোগী অথবা গবেষণা সহকারী ছিলেন না” ।

প্রিয়া সাহা তথ্য-উপাত্ত বিকৃতভাবে উপস্থাপন করেছেন বলেও জানিয়েছেন তিনি। আর এমন বক্তব্য তিনি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।সোমবার এক বিবৃতিতে বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. আবুল বারকাত এ দাবি করেন।

এতে তিনি বলেন, প্রিয়া সাহা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পত্র-পত্রিকায় সংখ্যালঘু সম্প্রদায়ের দেশত্যাগ ও সংশ্লিষ্ট বিষয়ে আমার নাম উল্লেখ করে কিছু তথ্য-উপাত্ত বিকৃতভাবে উপস্থাপন করেছেন। বিষয়টি আমার নজরে এসেছে। ড. আবুল বারাকাত আরও বলেন, ‘প্রিয়া সাহা কখনও আমার সহ-গবেষক, গবেষণা সহযোগী অথবা গবেষণা সহকারী ছিলেন না। ২০১১ সালে সরকারি আদমশুমারি তথ্যের ভিত্তিতে ১৯০১-২০০১ সাল পর্যন্ত ধর্মগোষ্ঠীর আনুপাতিক হার উল্লেখ করেছি মাত্র। একজন সমাজ গবেষক হিসেবে আমি নিশ্চিত হতে চাই যে, প্রিয়া সাহা আমার নাম উল্লেখ করে যেসব বিভ্রান্তিমূলক ও নীতি গর্হিত বক্তব্য দিয়েছেন তিনি অতি দ্রুত তা প্রত্যাহার করে নেবেন।’

‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা বলেছেন, ‘বাংলাদেশ থেকে ৩ কোটি ৭০ লাখ সংখ্যালঘু নিখোঁজ রয়েছেন। এরপর ভিডিও সাক্ষাৎকারে তিনি আমার নাম উল্লেখ করে বলেছেন, উল্লেখিত পরিসংখ্যান আমার গবেষণাদ্ভূত তথ্য-উপাত্তের সঙ্গে মিলে যায় (অথবা একই)। তিনি এও বলেছেন, বাংলাদেশ থেকে প্রতিদিন ৬৩২ জন লোক হারিয়ে যাচ্ছে। ২০১১ সালে স্যারের সঙ্গে সরাসরি কাজ করেছিলাম, যার কারণে বিষয়টি সম্পর্কে আমি অবহিত।’

ড. আবুল বারকাত বলেন, প্রিয়া সাহার উপরোক্ত বক্তব্যের সঙ্গে আমার গবেষণার তথ্য-উপাত্তের কোনো মিল নেই।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD