শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

সাতক্ষীরায় স্থলবন্দরে দুদকের অভিযান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২২ জুলাই, ২০১৯

নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরার দেবহাটা উপজেলার ভোমরা স্থলবন্দরে ব্যাপক অনিয়ম ও হয়রানির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।

দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) অভিযোগ আসে, ভোমরা স্থলবন্দরে ভারতগামী যাত্রীদের প্রত্যেককে কাস্টমসের বিভিন্ন স্তরে গড়ে ৫০০ – ১০০০ টাকা পর্যন্ত বাধ্যতামূলকভাবে ঘুষ প্রদান করতে হয়। তৎপ্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, খুলনা হতে আজ (২২/০৭/২০১৯ খ্রি.) এ অভিযান পরিচালিত হয়।

দুদক টিম অভিযোগস্থলে সরেজমিনে গিয়ে চিকিৎসা সেবা সহ বিভিন্ন প্রয়োজনে নিয়মিত ভারতগামী যাত্রীদের সাথে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। তবে দুদক টিমের উপস্থিতিতে আজ উক্ত বন্দরের সকল কার্যক্রম যথানিয়মে ভোগান্তি ব্যতিরেকেই সম্পাদিত হয়। অনৈতিক ভাবে অর্থ গ্রহণকারীদের শনাক্ত করতে টিম উক্ত স্থলবন্দর কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপনসহ নানাবিধ সুপারিশ প্রদান করে।

এদিকে পটুয়াখালীর রাঙ্গাবালীতে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক এনফোর্সমেন্ট ইউনিটে অভিযোগ আসে, উল্লিখিত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মনিরুজ্জামান দাপ্তরিক শিষ্টাচার বহির্ভূত পোশাক পরিধান করেই অফিসকার্য সম্পাদন করেন। এছাড়া তিনি যেকোন সেবা প্রদানে ঘুষ নেন এবং হয়রানি করেন, এরূপ তথ্যও পাওয়া যায়। তৎপ্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী হতে আজ এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মনিরুজ্জামান ঘুষ গ্রহণ ও হয়রানির অভিযোগ অস্বীকার করেন, তবে তিনি পোশাক পরিধানে অসঙ্গতির অভিযোগ স্বীকার করেন। তিনি তার কৃতকর্মের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন, এবং যাবতীয় দাপ্তরিক নিয়ম-শৃঙ্খলা মেনে চলার বিষয়ে অধিকতর সচেষ্ট এবং সচেতন হবেন মর্মে দুদক টিমের নিকট নিশ্চয়তা প্রদান করেন। ভবিষ্যতে এরূপ ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না মর্মেও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

এছাড়া দুদক অভিযোগ কেন্দ্রে আগত অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ০৬ উপজেলা নির্বাহী অফিসার-কে পত্র প্রদান করেছে দুদক এনফোর্সমেন্ট ইউনিট।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD