শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

মশা নিয়ন্ত্রণের লক্ষ্যে ডিএনসিসির ছুটি বাতিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯
এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকায় সচেতনতামূলক র‌্যালি বের করা হয়।ছবি-সংগ্রহ

জার্মান-বাংলা ডেস্ক:আজ শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে এক সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনের সময় ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে বলে জানান।

সকাল ৯টা থেকে ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সম্পর্কে জনসচেতনতামূলক ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করে জাতীয় সংসদের সামনে একত্র হন। এ ছাড়া বাংলাদেশ স্কাউট, বিভিন্ন সোসাইটি, সামাজিক সংগঠন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে র‌্যালিতে অংশ নেয়।

মেয়র আতিকুল ইসলাম বলেন, বাসাবাড়ির বাইরের মশকনিয়ন্ত্রণে সিটি করপোরেশন সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশা তিন দিনের বেশি জমে থাকা স্বচ্ছ পানিতে বংশ বিস্তার করে। তাই এডিস মশার বংশবিস্তারের উৎসগুলো নষ্ট করেই ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে মুক্ত থাকা যাবে।

তিনি বলেন, ডিএনসিসির মশকনিধন কর্মীরা ঘরের বাইরে খোলা জায়গায় এই উৎসগুলো ধ্বংস করতে নিয়মিত কাজ করছে। তবে বাসার ভেতরে এবং আশপাশের এডিস মশা নিয়ন্ত্রণে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে।মেয়র বলেন, প্রতিটি বাসায় বসবাসকারীকে উদ্যোগী হয়ে এডিস মশার উৎস নির্মূল করতে হবে।

র‌্যালিতে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য সাদেক খান, পংকজ দেবনাথ ও আসলামুল হক, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ডিএনসিসির কাউন্সিলর, বিশিষ্ট লেখক সৈয়দ আবুল মকসুদ, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, সাবেক ফুটবলার আসলাম, চিত্রনায়িকা অরুণা বিশ্বাসসহ ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের তারকারা অংশ নেন।

ডিএনসিসির উদ্যোগে র‌্যালিটি জাতীয় সংসদ ভবনের সামনে থেকে শুরু হয়ে খামারবাড়ি বঙ্গবন্ধু চত্বর ঘুরে আবার জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD