শিরোনাম :
রিয়াদের বাদশাহ খালিদ বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের পুতিনের প্রশংসা ও কিয়েভের আস্থা: মস্কো-কিয়েভ রক্তক্ষয় থামাতে সক্রিয় নয়াদিল্লির কূটনীতি রামপালে সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২ হাজার ৪৯৮ কোটি টাকার প্রকল্প হাম-রুবেলা টিকাদানে দুই কোটি শিশু, আরও ৩৫ লাখকে আনার লক্ষ্য দুর্গাপূজায় পূজা মণ্ডপে সরকারের অনুদান ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি’ বাস্তবায়নে নির্ভুল নিবন্ধনের ওপর গুরুত্ব চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা ও সংস্কৃতি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের কার্ল ডেইসেরথ এবং জার্মানির পিটার হেগম্যান ও জর্জ নাগেল ৪০তম ফোবানায় নওশীনের কণ্ঠে প্রবাসে বাংলাদেশের সুর অনুবাদস্বত্ব, মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ব্যস্ত সময় কাটাবেন পাঞ্জেরীর এমডি

বেনাপোলে পাচারকারী ‘পয়সা খালা’ আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯

আরিফুজ্জামান আরিফ,শার্শা(যশোর) প্রতিনিধি:যশোরের বেনাপোল পোর্ট থানায় দায়ের করা পাচার মামলার আসামি রাশিদা খাতুন ওরফে পয়সা খালাকে (৫০) আটক করেছে পুলিশ ব্যুরো ইনভেন্টিগেশন (পিবিআই) এর যশোর জেলা শাখা সদস্যরা।সে বেনাপোলের ভবেরবেড় গ্রামের আব্দুল মজিদের স্ত্রী।

বৃহস্পতিবার বিকালে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) এর সদস্যরা সাদিপুর থেকে তাকে আটক করেন।
এব্যাপারে ( পিবিআই)এসআই জিয়াউর রহমান বলেন, সাদিপুর পশ্চিমপাড়ার খোকন বিশ্বাসের বাড়ির সামনে মুদি দোকানের সামনে থেকে আসামি পয়সা খালাকে আটক করা হয়। তিনি একটি পাচার মামলার আসামি। গত ২৪ জুন তার বিরুদ্ধে ৬ জনকে ভারতে পাচার করার অভিযোগে মামলা হয়।

আগের রাতে তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার আলীশারকুর গ্রামের সুমন মিয়া (১৮), গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের সোনা মিয়া (৩৫), পটুয়াখালীর মীর্জাপুর উপজেলার কাঁঠালতলী গ্রামের সাথী বেগম (১৭), সোনিয়া পারভীন (১৬), বাউফল উপজেলার বড়ডালিমা গ্রামের সীমা বেগম (৪০) এবং দশমিয়া উপজেলার বড়গোপালদী গ্রামের গোলাপী সরকার (৪০) ভারতীয় সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে পাচার করে বলে এজাহারে উল্লেখ করা হয়। এ ঘটনায় পয়সা খালাসহ চারজনের নামে একটি মামলা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD