শিরোনাম :
৪০তম ফোবানায় নওশীনের কণ্ঠে প্রবাসে বাংলাদেশের সুর অনুবাদস্বত্ব, মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ব্যস্ত সময় কাটাবেন পাঞ্জেরীর এমডি ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি

জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

আজাদ সানি,কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুনসুর আলী চৌধুরীর বিরুদ্ধে সরকারী টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ৷
তার ব্যবহৃত গাড়িটি না চালিয়ে এবং মেরামত না করেই ভুয়া বিল ভাউচারে সরকারী টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান চলাকালীন সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দাবি করেন, অনিয়ম বা দুর্নীতির সাথে তার কোন সম্পর্ক নেই । গাড়ির তেল ও মেরামত দেখিয়ে চালক মাসুদ করিমই সরকারী টাকা আত্মসাত করেছেন বলে দাবি এই কর্মকর্তার ।

তবে গাড়ী চালক মাসুদ পাল্টা অভিযোগে বলেন, গত তিনমাসে গাড়ি না চালিয়েও ফিলিং ষ্টেশন থেকে ৪৯০ লিটার অকটেন ও মবিল বাবদ ৫৫ হাজার এবং মেরামত বাবদ ৪৫ হাজার সরকারী টাকা আত্মসাত করেছেন ডিপিও নিজেই ।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তার গাড়ির তেল ও মেরামত দেখিয়ে কুষ্টিয়া মটরর্স ও মোজাফফর ফিলিং ষ্টেশনের বিল-ভাওচার দাখিল করে সরকারী টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে জানালেন দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়ার উপ পরিচালক মোহমম্মদ জাকারিয়া। শুধুমাত্র একটি গাড়ির খাত থেকেই যদি এমন অনিময় তাহলে অন্যান্য আরও খাতে অনিয়ম দুর্নীতি আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

কুষ্টিয়া মজমপুর এলাকার মেরামত কারখানা ‘কুষ্টিয়া মটরস’ এর মালিক ঝন্টু মিয়া বলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের ব্যবহৃত ঢাকা মেট্র্রো: ঘ ১৫-২১০৯ কালো রংয়ের গাড়িটি একেবারে আনকোরা নতুন। গত তিন মাসে একদিনও সার্ভিসিংয়ে আসেনি। ওই গাড়ি সার্ভিসিং বাবদ কোন বিল ভাউচারও দেয়া হয়নি বলে জানালেন ওয়ার্কসপ মালিক।

গত এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের গাড়ির জন্য স্লিপের মাধ্যমে ৪শ ৯০ লিটার অকটেন যার দাম ৪৩ হাজার ৮শ ৬০টাকা নেয়া হয়েছে বলে জানালেন মোজাফ্ফর ফিলিং স্টেশনের ম্যানেজার খায়রুল ইসলাম। পাম্প থেকে নেয়া অকটেনে অন্তত আড়াই হাজার কি:মি: গাড়ি চলার কথা বলে জানালেন পাম্প ম্যানেজার। যেখানে উল্লেখিত সময়কালে গাড়ির ডিজিটাল মিটার রিডিং পাওয়া যাচ্ছে ৬৯৭ কি: মি:। তিন মাসে ডিপিও যেসব বিল ভাওচারে গাড়ির তেল ও মেরামত বাবদ ৫৫ হাজার ও ৪৫ হাজার সরকারী টাকা আত্মসাত করেছেন সেখানে তার কোন স্বাক্ষর নাই, সব বিল ভাউচারই ভুয়া বলে দাবি গাড়ি চালক মাসুদ করিমের। এই সময়ের মধ্যে দুই দিনের বেশী গাড়ি চালানোই হয়নি বলে দাবি চালকের ।

কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুনসুর আলী চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, গাড়ির তেল ও মেরামত বাবদ যা কিছু করার সবই চালক মাসুদ করেছেন । অনিয়ম বা দুর্নীতির করে থাকলে তার দায় চালকের । এখানে কোন অনিয়ম বা দুর্নীতির সাথে নিজের কোন সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি ।

অভিযোগ আছে অফিস মেইন্ট্যানেন্স, কম্পিউটার খাতের টাকা আত্মসাত ছাড়াও মোটা অংকের টাকার বিনিময়ে বদলি ও সংযুক্তি বানিজ্য এই অফিসে ওপেন সিক্রেট । এর সবই করেন ডিপিও নিজেই ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD