শিরোনাম :
ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি লোকসান কমিয়ে রেলকে লাভজনক করতে সংসদীয় কমিটির সুপারিশ  বন্যা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় ১৪ জেলায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

গাজীপুরের ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৫ জুলাই, ২০১৯

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি : ১৪ জুলাই রাতে র‍্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প সদস্যরা ধর্ষণ মামলার আসামী হৃদয় হোসেন(২২)কে গাজীপুর মহানগরের বারবৈকা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ।

ওই ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাকে গ্রেপ্তার করে ।

৩ জুলাই গাজীপুর জেলার নগপাড়া এলাকায় ভিকটিম(১৪)কে ধর্ষণ করে । ধর্ষণ করার ঘটনা ভিডিও করে তা ভিকটিমের পরিবারসহ তার স্বজনদের কাছে সামাজিক মাধ্যম (ফেসবুক) এর মাধ্যমে ছড়িয়ে দেয় ওই আসামি । ওই ঘটনা মিডিয়ায় ব্যাপক প্রচার হয়।

গ্রেফতারকৃত আসামী ৩ জুলাই ভিকটিম(১৪)কে একটি রুমে আটক করে রেখে তার হাত, পা, মুখমন্ডল বেধে ৪ জন মিলে ধর্ষণ করে বলে জিজ্ঞাসাবাদে র‍্যাবকে জানায় ।

ওই আসামীর নামে গাজীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক ধর্ষণ মামলাসহ ডাকাতি এবং মাদকসহ ৫ টি মামলা রয়েছে। ওই মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টায় র‍্যাবের অভিযান অব্যাহত আছে বলে র‍্যাব-১ সুত্রে জানা যায় । ধর্ষণ ঘটনা নগপাড়া এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছিল

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD