হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি:১০ জুলাই রাতে র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প সদস্যরা মহানগরের চান্দনা চৌরাস্তা থেকে ১৮ প্রতারককে আটক করেছে ।
আটককৃতরা হলো – জহির আহম্মেদ(২৪), জুয়েল রানা(২৫), নুর উদ্দিন(২১), অসীম(৩০), জাহিদুল ইসলাম(২৩), রাকিবুল ইসলাম রিপন(২২), আসাদ মিয়া(২৪), আজিজুল হক(২৪), রাশেদুল ইসলাম(২৪), মনিরুজ্জামান(২২), সজীব দেব(২৩), সোহান শেখ(২০), আব্দুল সামাদ(২৩), ওসমানী আহম্মেদ ফুরকান(২১), মিরাজ হোসেন(২৩), মোঃ আমিনুল ইসলাম(৩৫), আয়ুব আলী(২৩) ও হেলাল উদ্দিন(৩২) ।
র্যাব -১ সুত্রে জানা যায় , আটককৃতরা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় লাইফওয়ে বাংলাদেশ (প্রাঃ) লিঃ নামে প্রতিষ্ঠান চালু করে সাধারণ মানুষের বেকারত্বের সুযোগ নিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে আসিতেছিল