একেএম বাবু,রাজশাহী প্রতিনিধি:রাজশাহীর (Rab 5) মাদকের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করে। এতে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর (Rab-5) মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে চারঘাট উপজেলার বেলকিস্ট,বড়বাড়িয়া,মনোহরপুর তিন রাস্তার মোড়ে এই বড় ধরনের অপারেশন পরিচালনা করেছে (Rab-5)।
অভিযানে মাদক ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়া, পিতা নবীর উদ্দিন সাং কিশোরপুর থানা বাঘা, প্রাপ্ত সংবাদে জানা গেছে তাকে আটক সময়ে ৯৬০ পিচ ইয়াবা ও মোটরসাইকেল তার কাছে পাওয়া গেছে। অপরদিকে আরেকটি অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিৎ ইউনিয়নের পানখিপাড়ার কালামের নার্সারীর পিছনে অভিযান পরিচালনা করে দুইশত ৩৫পিচ ফেন্সিডিল সহ দুই জনকে আটক করেছে। আটককৃতরা হলেন সাহেব আলী, পিতা টুটুল আলী গ্রাম শহরাতলা, অপরজন রায়হান আলী,পিতা কামাল উদ্দিন চন্ডিপুর, দুজনে শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।