আরিফুজ্জামান আরিফ,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ কনষ্টেবলকে অবৈধ মেলামেশার দায়ে এক যুবতী সহ আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটককৃত পুলিশ এর নাম রবিউল ইসলাম। সে নাভারন হাইওয়ে পুলিশের কনষ্টেবল এবং আটক যুবতী মিম (২৫) বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রামের মিজানুর এর মেয়ে এবং পিমা নামে একটি সিকিরিউটি কোম্পানির সে নিরাপত্তা প্রহরী।
বেনাপোল পোর্ট থানা জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজারের সান নামে একটি হোটেলে অভিযান চালানো হয়। সেখানে একটি কক্ষের ভিতর নাভারন হাইওয়ে পুলিশ কনষ্টেবল রবিউল ইসলাম এবং বেনাপোল চেকপোষ্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে কর্তব্যরত পিমা নামে একটি সিকিউরিটি কোম্পানির মহিলা নিরাপত্তা প্রহরী মিম নামে এক যুবতীকে আটক করা হয়।
স্থানীয়রা জানায়,মিম স্বামী পরিত্যাক্তা। তার একটি ৪ বছরের মেয়ে আছে। অভাব অনটনের সংসারে সামান্য বেতনে চাকরির পাশাপাশি সে অবৈধ কাজ করে থাকে বলে শোনা যায়। আজতো ধরা পড়ার পর তার প্রমান মিলেছে। তার পৈত্রিক বাড়ি যশোর পুলের হাট। সে বেনাপোলে গাজিপুর এলাকায় ভাড়া থাকে।
এ ব্যাপারে নাভারন হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ এস আই রফিকুল ইসলাম বলেন, বিষয়টি এসপি স্যারকে অবগত করেছি। তাকে আপাতত বরখাস্ত করা হবে। আইনগত দিক বিবেচনা করলে তার চাকরিও থাকবে না।