শিরোনাম :
৪০তম ফোবানায় নওশীনের কণ্ঠে প্রবাসে বাংলাদেশের সুর অনুবাদস্বত্ব, মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ব্যস্ত সময় কাটাবেন পাঞ্জেরীর এমডি ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি

বিনা কারণে রোগীদের আইসিইউতে ভর্তি:আটক ৫

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯
বিনা কারণে রোগীদের আইসিইউতে ভর্তি রেখে টাকা আদায়সহ নানা অভিযোগে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পাঁচজনকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রাইসুল আলম রবিন, খুলনা প্রতিনিধি : বিনা কারণে রোগীদের আইসিইউতে ভর্তি রেখে টাকা আদায়সহ নানা অভিযোগে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পাঁচজনকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার দুপুরে র‍্যাব ৬-এর একটি দলের বিশেষ অভিযানের পর ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ এই সাজা দেন। তাৎক্ষণিকভাবে টাকা পরিশোধ করতে না পারায় হাসপাতালের এমডি ডা. গাজী মিজানুর রহমানসহ পাঁচজনকে আটক করে নিয়ে গেছে র‍্যাব।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ জানান, মেয়াদ উত্তীর্ণ ওষুধ হাসপাতালের ফ্রিজে সংরক্ষণ, অনুমতি না থাকলেও ব্ল্যাড ব্যাংক স্থাপন, রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, বিনা কারণে রোগীদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে টাকা আদায় করার দায়ে গাজী মেডিকেল কলেজ হাসপাতালের এমডি ডা. গাজী মিজানুর রহমানসহ পাঁচজনকে ১০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ড পাওয়া অন্যরা হলেন হাসপাতালের চিকিৎসক এ বি এম মাহবুবুল হক, সুভাষ কুমার সাহা, হারুণ অর রশিদ ও জেমস তরুণ।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে ডেল্টা ফার্মেসি মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় প্রতিষ্ঠানের মালিক নাসির উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

র‍্যাব ৬-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম জানান, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের ভর্তির আগে বলা হয় তিন হাজার টাকা খরচ হবে। ভর্তির পর ভর্তি ফি তিন হাজার, সার্ভিস চার্জ তিন হাজার, আবার ডাক্তার ফি তিন হাজারসহ মোট নয় হাজার টাকা নেওয়া হয়। এ ছাড়া বিনা প্রয়োজনে আইসিইউতে রেখে রোগীদের কাছ থেকে অর্থ নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। বিভিন্ন পরীক্ষার রিপোর্টে চিকিৎসকদের আগাম স্বাক্ষর নেওয়ার প্রমাণপত্র পাওয়া গেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD