নিজস্ব প্রতিবেদক:গতকাল বেলা দুইটায় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ আকস্মিভাবে কমিশনের প্রধান কার্যালয়ের তৃতীয় তলায় স্থাপিত অভিযোগকেন্দ্র (হটলাইন ১০৬ )পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি সহকারী পরিচালক মোঃ সাইদুজ্জামানকে কোনো প্রকার অনুমতি ছাড়াই কর্তব্য কাজে অনুপস্থিত পান।
তাৎক্ষণিকভাবে কমিশনের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান কমিশনের প্রশাসন অনুবিভাগকে ঐ কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এ পরিস্থতিতে ঐ কর্মকর্তার কার্যকলাপে দুর্নীতি দমন কমিশনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বিধায় তাকে দুর্নীতি দমন কমিশন চাকুরী বিধিমালা,২০০৮ এর বিধি অনুযায়ী “দায়িত্ব পালনে অবহেলা” ও “অসদাচারণ ” এর অভিযোগে চাকুরী থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।