শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

গাজীপুরে বিএনপি প্রার্থীর ১৯ দফা ইশতেহার ঘোষণা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. হাসান উদ্দিন সরকার ১৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে টঙ্গীতে নিজের বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।

হাসান সরকার বলেন, পরিকল্পিত নগরায়ন ও সেবা দানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নাগরিক সেবা নিশ্চিত করবেন। প্রতিটি ওয়ার্ডের  সমস্যা  চিহ্নিত  করতে বিশিষ্ট  ব্যক্তিদের নিয়ে ‘নাগরিক  উপদেষ্টা  কমিটি’  গঠন করবেন।

গাজীপুর সিটি কর্পোরেশনের সব ধরণের সেবা দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ করা হবে ঘোষণা দেন তিনি। বলেন, দুর্নীতি বন্ধে সব ধরনের দরপত্রে ই-টেন্ডারিংয়ের ব্যবস্থা করা হবে। নাগরিকদের সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে পেশীশক্তি, মাস্তানি, টেন্ডারবাজিসহ সকল অনৈতিক প্রভাব বলয় থেকে মুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD