শিরোনাম :
ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি লোকসান কমিয়ে রেলকে লাভজনক করতে সংসদীয় কমিটির সুপারিশ  বন্যা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় ১৪ জেলায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

ফাঁসির দাবীতে সিরাজগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৩ জুলাই, ২০১৯
সিরাজগঞ্জে মাহমুদ হাসান মানা হত্যা মামলার গ্রেফতারকৃত দুই আসামীর ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী।

এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জে মাহমুদ হাসান মানা হত্যা মামলার গ্রেফতারকৃত দুই আসামীর যখন রিমান্ড শুনানী চলছে আদালতে আর বাইরে তখন ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছে এলাকাবাসী।

বুধবার সকালে সাড়ে ১০ টার দিকে সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে একডালামহল্লা ও শহরের বিভিন্ন এলাকার নারী পুরুষ অংশ নেয়।মানববন্ধন চলাকালে বক্তর‌্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন-সম্পাদক লিয়াকত আলী খান, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ হাসান খান, মহিলা কাউন্সিলর নাসিমা বেগম, সাবেক কাউন্সিলর তাজ উদ্দিন শেখ, পৌর আওয়ামীলীগের গাজী আজগর
আলী, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আকবর আলী, সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সুমন শেখ ও সাধারন সম্পাদক রুবেল শেখ প্রমুখ । মানববন্ধন শেষে জেলা প্রশাসকে স্বারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, পৌর এলাকার একডালা ধোপাপাড়া মহল্লার মাহমুদ হাসান মানার সাথে পাশ্ববর্তী সানোয়ার হোসেনের মেয়ে শাওন ইসলাম ইভার সাথে প্রায় ৩ বছর

প্রেমের সম্পর্ক চলে আসছিলো। এনিয়ে ইভার পরিবার আমার ভাইকে একাধিকবার মারপিট করে। গত বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে মাহমুদ হাসান মানাকে ডেকে নিয়ে যায় ইভা। সকালে ইভার ঘরের পেছনে তার ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে।

এঘটনায় পুলিশ শাওন ইসলাম ইভা, তার বাবা ছানোয়ার হোসেন ও চাচা মনোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশ। আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ছানোয়ার হোসেন ও মনোয়ার হোসেনের ৫ দিনের রিমান্ড আবেদন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত রিমান্ড শুনানী চলছে। আর আদালতের বাইরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD