শিরোনাম :
ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি লোকসান কমিয়ে রেলকে লাভজনক করতে সংসদীয় কমিটির সুপারিশ  বন্যা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় ১৪ জেলায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

শিশু সন্তানকে নিজ হাতে জবাই করল মা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৩ জুলাই, ২০১৯

রাইসুল আলম রবিন,খুলনা প্রতিনিধি: খুলনায় ৯ মাস বয়সী কোলের শিশু মেহেব ওরফে মেহেদীকে জবাই করে হত্যা করেছেন গর্ভধারিনী মা। গতকাল(মঙ্গলবার) সকাল সাড়ে ১১টার দিকে মহানগরীর রায়েরমহল দক্ষিণপাড়া সবুরের মোড়স্থ বায়তুর রহমাহ জামে মসজিদ গলির বাঙ্গাল বাড়ি রোডে এ ঘটনা ঘটে। বটি দিয়ে ঘরের বিছানার ওপর শিশুটিকে জবাই করে হত্যার পর মা নিজেই বটি ধুয়ে রেখে দেন।

এ ঘটনায় মা শ্রাবণী আক্তারকে আটক করেছে পুুলিশ। নিহত শিশু ওই এলাকার জামাল হোসেনের ছেলে। তবে, হত্যাকারী মা শ্রাবনী মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, চকলেট কোম্পানিতে চাকরিরত স্বামী জামাল হোসেন মঙ্গলবার সকালে কাজে বেরিয়ে যান। এ সুযোগে মা শ্রাবণী আক্তার বিছানার ওপর ঘুমন্ত অবস্থায় বটি দিয়ে নিজ শিশুপুত্র মেহেবকে জবাই করেন। ঘটনার কিছুক্ষণ পরই শ্রাবণী নিজেই ফোন করে ঘটনাটি তার স্বামীকে জানান। এছাড়া সে এর আগেও দু’বার নিজ শিশুপুত্রকে হত্যার চেষ্টা করেছে। কিন্তু স্থানীয় লোকজন দেখে ফেলায় করতে পারেনি বলেও স্থানীয়রা জানিয়েছেন।

নিহত শিশুর চাচা সুমন শেখ বলেন, তার বড় ভাবি শ্রাবণীর মাথায় সমস্যা থাকায় তাকে একাধিবার ডাক্তার দেখানো হয়েছে। কিন্তু ডাক্তাররা কোনো সমস্যা পান নি। যে কারণে মানসিক ভারসাম্যহীন শ্রাবণী বাচ্চাকে জবাই করার পরও পালিয়ে যাননি।
এদিকে, এ ধরনের হত্যাকান্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা আশরাফ হোসেন বলেন, বটি দিয়ে গলা কেটে মা শ্রাবণী তার পুত্র সন্তানকে হত্যা করেছে। এমন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এছাড়া হত্যার পর সে নিজেই বটি ধুয়ে পরিষ্কার করে বলেও জানান তিনি। তবে, শ্রাবণী আক্তারকে স্থানীয়রা মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD