শামীম খাঁন,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ও প্রতিবাদ করায় এক গৃহবধূ ও শিশু সহ ৩ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে বদর উদ্দিন ও তার ভাই খবির।
এলাকাবাসী ও থানা সূত্রে প্রকাশ উপজেলার শ্যামকুড় ইউপির তালসার গ্রামের বদর উদ্দিন বিশ্বাসের ছেলে হাসিবুর রহমান (৪৫) একই গ্রামের সালেহা খাতুন (৩৫ ছদ্মনাম) কে বিভিন্ন সময় যৌন হয়রানি ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। তার কুপ্রস্তাবে ঐ গৃহবধু রাজি না হওয়ায় এবং এর প্রতিবাদ করলে সোমবার সকালে হাসিবুর ও তার ভাই খবির গৃহবধূর বাড়ীতে প্রবেশ করে তাকে বেদম মারপিট করে।
এ সময় হাসিবুরের স্ত্রীও মারপিটে যোগ দেয়। তারা শীলপাটা দিয়ে ভিকটিমের মাথায় আঘাত করে। এ সময় ভিকটিমের ননদ খালেদা খাতুন (৪৫) ও ভিকটিমের শিশু পুত্র শরিফ (১৪) ঠেকাতে গেলে তাদেরকেও মারপিট করে রক্তাক্ত জখম করে। সাথে সাথে তার স্বামী ও পরিবারের লোকজন জানতে পেরে মাঠ থেকে বাড়ী এসে দ্রত তাদেরকে মহেশপুর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে গৃহবধুর স্বামী বাদী হয়ে মহেশপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান উক্ত ঘটনায় ভৈরবা ফাঁড়ী পুলিশকে তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ভৈরবা ফাঁড়ীর ইনচার্জ এসআই আলী আকবর জানান, এ এস আই রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং উক্ত ভিকটিমকে মারপিট করা হয়েছে বলে তিনি শিকার করেন। তিনি আরো বলেন বিষয়টি ওসি কে জানানো হয়েছে পরবর্তী পদক্ষেপ তিনি নিবেন। মহেশপুর হাসপাতালে ভর্তি অবস্থায় ভিকটিম যৌন হয়রানির কথা শিকার করেন এবং বিচারের দাবী করেন।
এদিকে রোগীর অবস্থা অবনতি হওয়ায় মহেশপুর হাসপাতাল থেকে একজনকে যশোর মেডিকেল কলেজ হাসপতালে রেফার্ড করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন গৃহবধূকে অন্যায়ভাবে মারপিট করা হয়েছে এব্যাপারে অবশ্যই বিচার হওয়া উচিত।