শিরোনাম :
ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি লোকসান কমিয়ে রেলকে লাভজনক করতে সংসদীয় কমিটির সুপারিশ  বন্যা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় ১৪ জেলায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

অপহরণ মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯

এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:স্কুল ছাত্রী অপহরণ মামলায় সিরাজগঞ্জে রায়গঞ্জে মারুফ সরকার (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত । একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে । আসামি পলাতক রয়েছেন। মঙ্গলবার সকাল ১১ টায় আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট কাওসার আহমেদ লিটন এই তথ্য নিশ্চিত করেছেন।

ৎদন্ডপ্রাপ্ত মারুফ হোসেন জেলার রায়গঞ্জ উপজেলার কমরপুর গ্রামের মিন্টু সরকারের ছেলে ।
এর আগে সোমবার বিকেলে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এই কারাদণ্ড প্রদান করেন।

মামলার অভিযোগে পত্রে উল্লেখ করা হয়েছে, রায়গঞ্জ উপজেলার মাধাই নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী রাবেয়া খাতুন আদুরী কে প্রায়ই উত্যক্ত করতো একই গ্রামের বখাটে মারুফ সরকার । স্কুল ছাত্রীকে একাধিকবার বিয়ের প্রস্তাব ও দিয়েছে সে। এই প্রস্তাবে রাজি হননি স্কুল ছাত্রীর পরিবার । এতে ক্ষুব্ধ হয় বখাটে মারুফ । এরই জের ধরে ২০০৯ সালের ২৩ ফেব্রুয়ারী ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় বখাটে মারুফ । এব্যাপারে স্কুল ছাত্রীর পিতা আব্দর রহমান ফকির বাদী হয়ে আদালতে অপহরণ মামলা দায়ের করেন । মামলা দায়েরের ৮ মাস পর বগুড়া জেলার শেরপুর উপজেলার শোলাকুড়া গ্রাম থেকে মারুফের হেফাজতে থাকা আদুরীকে উদ্ধার করে পুলিশ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD