আতিকুজ্জামান চঞ্চল জীবননগর(চুয়াডাঙ্গা) প্রতিনিধি:জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে সোমবার সন্ধ্যায় জীবননগর উপজেলার নতুন পাড়া গ্রামের আশকার আলীর ছেলে মোঃ রিপন হোসেন (২৫) বসত বাড়ি থেকে ৩৬ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদক ফেন্সিডিল উদ্ধার করেছে জীবননগর থানা পুলিশ।
জীবননগর থানা এস আই নাহিরুল ,এস আই ইমামুল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে নতুন পাড়া গ্রামের রিপন হোসেনের বসত বাড়ি থেকে ৩৬ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদক ফেন্সিডিল উদ্ধার করে। এ আগে রিপন পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে।
জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানায়,রিপন বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা প্রক্রিয়াধীন।