শিরোনাম :
ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি লোকসান কমিয়ে রেলকে লাভজনক করতে সংসদীয় কমিটির সুপারিশ  বন্যা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় ১৪ জেলায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

প্রশ্নফাঁস চক্রের ৮ জনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১ জুলাই, ২০১৯

সোহান আহম্মেদ কাঁকন,প্রতিনিধি নেত্রকোনা: নেত্রকোনায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের ঘটনায় ১২ নারী সহ ৩২ জনকে আদালতে সোপর্দের পর ৮ জন শিক্ষককে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে নেত্রকোনা সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর আদালতে হাজির করে ৭ দিনে রিমান্ড চাইলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম জানান দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় তিনি বলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ প্রশ্নপত্র ফাঁস চক্রের ১১ সদস্যদের মধ্যে ৮ জন প্রাথমিক সহকারী শিক্ষককে বরাখাস্থ করেছেন। বাকি তিনজন প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক হওয়ায় তাদের বিরুদ্ধে বরখাস্তের আবেদন করে বিভিগীয় পর্যায়ে পাঠিয়েছেন।

তিনি আরো জানান, এই চক্রটির ৩২ জনকে আটকের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এদর সাথে জেলার নামী দামী শিক্ষা প্রতিষ্ঠানের আরো পাঁচজন রয়েছে। যারা পলাতক। আটকদের মধ্যে মূল আসামী বলাই শিমুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান ছোটন ওরফে ছোটন মাস্টারের অর্থের উৎস্য সহ অন্যান্যদের সর্ম্পকেও পুলিশ তদন্ত করছে।

গত ২৮ তারিখে অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করে বড় একটি চক্র কেন্দুয়া উপজেলার শিল্পপতি শামীমের বাড়িতে আস্তানা করে। বিভিন্ন এক্সপার্ট সহ শিক্ষকদের মাধ্যমে ম্যাসেঞ্জারে উত্তর করে দেয়ার কাজ করছিলো। এসময় গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩২ জনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী আরো পাঁচজন বড় চক্র রয়েছে যারা আগেই পালিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ৩৭ জনের নাম উল্লেখ করে আরো ৬০ জনকে অজ্ঞাত আসামী রেখে ৯৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। গত রবিবার বিকালে ৩২ জনকে কোর্টে সোপর্দ করা হয়।

রিমান্ডের আসামীরা হচ্ছেন, বলাইশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক আব্দুল মান্নান ছোটন ওরফে ছোটন মাস্টার, সহকারী শিক্ষক মরিয়ম আক্তার, নওপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজহারুল ইসলাম, শরিফুজ্জামান ভূইয়া মিন্টু, বড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাকি, দিগদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মজিবুর রহমান, তেলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্মৃতি খানম, জঙ্গলটেঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়েরর সহকারী শিক্ষক জেবুন্নাহার ডলি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD