আতিকুজ্জামান চঞ্চল,জীবননগর(চুয়াডাঙ্গা)প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গতকাল রবিবার রাতে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সামনে থেকে ৩২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জীবননগর থানা পুলিশ।
আটক মাদক ব্যাবসায়ী, উপজেলার হরিহর নগর গ্রামের শহিদুল ইসলাম ছেলে নাজমুল (২০) ।
জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বলেন, জীবননগর থানার সেকেন্ড অফিসার এস আই নাহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে হরিহর নগর গ্রামের শহিদুল ইসলাম ছেলে সীমান্ত ইউনিয়নের সামনে থেকে ৩২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী নাজমুল হোসেন (২০)কে আটক করে।
আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।