শিরোনাম :
ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি লোকসান কমিয়ে রেলকে লাভজনক করতে সংসদীয় কমিটির সুপারিশ  বন্যা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় ১৪ জেলায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

বেনাপোলে ফেন্সিডিলসহ আটক দুই

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৩০ জুন, ২০১৯

আরিফুজ্জামান আরিফ, বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোলে ডিবি পুলিশের অভিযানে ৩ শত ৩৩ বোতল ফেন্সিডিল সহ একটি কভার্ড ভ্যান ও ড্রাইভার, হেলপার আটক হয়েছে।আটকৃতরা হল ড্রাইভার আকবার আলী(৩০)ও হেলপার আঃ রহিম(৪৫)।

আটক আকবার আলী বেনাপোল পোর্ট থানার নারায়নপুর নতুন পাড়া এলাকার মুছা গাজীর ছেলে ও আঃ রহিম একই এলাকার মৃত আঃ খালেক মোল্লার ছেলে।

এসময় মাদক ব্যবসায়ী বেনাপোলের কাগমারী এলাকার আঃ রাজ্জাকের ছেলে আলাউদ্দিন (২৫)পালিয়ে গেছে বলে ডিবি পুলিশ জানায়।

)ডিবি পুলিশ বেনাপোলে অভিযান চালিয়ে ৩ শত ৩৩ বোতল ফেন্সিডিল সহ একটি কভার্ড ভ্যান ও ড্রাইভার আকবার আলী(৩০)ও হেলপার আঃ রহিম(৪৫)নামে দুজনকে আটক করেছে

যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন জানান,রবিবার দুপুর ১২টায় সময় গোপন সংবাদের ভিত্তিতে এস,আই,আই আলমগীর সহ সংগীয়,ফোর্স নিয়ে জেলার বেনাপোল পোর্ট থানার সাকিনস্হ গোডাউনের ৬নং গেটের সামনে পাকা রাস্তার উপরে থাকা একটি কভার্ড ভ্যান (মেট্রো ট-২২-২৯৬৮)টি জব্দ করা হয়।

এসময় গাড়ীর ভিতরে ড্রাইভারের সিটের নীচে কাঠের টুল বক্সের ভিতরে অভিনব বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩শত ৩৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় ও চালক আকবার আলী ও হেলপার আঃ রহিমকে আটক করা হয়।

এসময় পুলিশের উপস্হিতি টের পেয়ে ফেন্সিডিলের প্রকৃত মালিক আলাউদ্দিন পালিয়ে যেতে সক্ষম হয় বলে এস আই মুরাদ জানান।

এব্যাপারে ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD