হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সদরের বিশিয়া, মনিপুর ও পাইনশাইল গ্রামে বাড়ি বাড়ি অবৈধ গ্যাস সংযোগ দেয়া হয়েছে। পাইপ লাইনে এ গ্যাস সংযোগ দিয়ে স্থানিয় একটি চক্র মাসে হাতিয়ে নিচ্ছে ৫০ লাখ টাকা ।
সরেজমিন বিশিয়া ও পাইনশাইল গ্রামে গিয়ে দেখা যায়, গর্ত করে সড়কের পাশ দিয়ে দেড় কিলোমিটার পর্যন্ত গ্যাস লাইন টেনে নেয়া হয়েছে । স্থানীয় ইউপি সদস্য এমদাদ হোসেন মোক্তার টাকা নিয়ে অবৈধ এ গ্যাস সংযোগ দিয়েছেন।
ওই দু গ্রামের লোকজন জানান, গ্যাস সংযোগ ফি বাবদ প্রতিমাসে ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেন ইউপি সদস্য এমদাদ হোসেন মোক্তার । বছরখানেক ধরেই ওই গ্রামের প্রায় দেড়শ বাড়ি থেকে এ ফি নেয়া হচ্ছে বলেও গ্রামের লোকজন জানান ।
গাজীপুর জোন তিতাসসুত্র জানায় , শীঘ্রই অভিযান চলবে । অবৈধ গ্যাস সংযোগের কোনোই সুযোগ নেই ।
অভিযুক্ত এমদাদ হোসেন মোক্তার টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি অস্বীকার করেন ।