শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

রামদা নিয়ে কলেজে ডাকা হয় 007 গ্রুপে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৯ জুন, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক:বরগুনা শহরে প্রকাশ্য রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনার তদন্তের মধ্যেই আলোচনায় এসেছে ফেসবুকের এই গ্রুপটি। যার নাম ‘বন্ড 007’।
গ্রুপটি হলিউড মুভি জেমস বন্ডের কোড নম্বর ‘জিরো জিরো সেভেন’ এর সঙ্গে মিল রেখে করা হয়েছে। আর এই গ্রুপের নেতা হলেন রিফাত হত্যার মূল আসামি নয়ন বন্ড। বলা হচ্ছে, ওই ফেসবুক গ্রুপেই রিফাত হত্যার বিষয়ে সদস্যদের মাঝে কথোপকথন হয়।

কথোপকথনে দেখা যায়, রিফাত ফরাজী নামের একটি ফেসবুক আইডি থেকে 007 গ্রুপের সবাইকে সকাল ৯টার দিকে কলেজে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। এরপর একটি রামদার ছবি দিয়ে সেটিও নিয়ে যেতে বলা হয়। সেখানে উত্তর দিতে দেখা যায় মোহাম্মদ নামের আরেকটি আইডিকে।

ফেসবুক গ্রুপের কথোপকথন:

রিফাত ফরাজী: 007 গ্রুপের সবাইকে কলেজে দেখতে চাই।

গ্রুপে আলাপচারিতার স্ক্রিনশট। ছবি: সংগৃহীত

মোহাম্মদ: কয়টায়?

(রিফাতের বক্তব্যকেই আবার রিপোস্ট করে সাগর নামের একটি আইডি। সেখানে ‘ভিক্টরি’ ইমো দেয় সে )

রিফাত ফরাজীকে ট্যাগ দিয়ে মোহাম্মদ আবার লেখে: কয়টায় ভাই?

রিফাত ফরাজী: ৯টার দিকে।

এরপর রিফাত ফরাজী একটি দায়ের ছবি পোস্ট করে। বলে: পারলে এইটা সহ।

মোহাম্মদ: দা নিয়া আমুনে।

রিফাত: আচ্ছা।

মোহাম্মদ: হকিস্টিক দিয়া আমি খেলি ভাই:

রিফাত: ওহ! বাট আজ লাগবে কিন্তু:

মোহাম্মদ: হুম! বুঝি তো ভাই, মুই একটু পরে আইতেছি।

রিফাত: আচ্ছা।

গ্রুপে আলাপচারিতার স্ক্রিনশট। পাশে রিফাত ফরাজী। ছবি: সংগৃহীত

রিফাত আবার বলে: 007- এর আর গুলা কই?

(এভাবেই তাদের আলাপচারিতা এগিয়ে যেতে থাকে)

জানা যায়, ‘007’ নামের গ্রুপটি চালাতেন নয়ন বন্ড। এই গ্রুপে নয়নের প্রধান সহযোগী হলেন জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের ভায়রার ছেলে রিফাত ফরাজী।

এলাকাবাসী বলছে, নয়নের গড়া গ্যাং 007 শহরের কলেজ রোড, ডিকেপি, দীঘির পাড়, কেজিস্কুল ও ধানসিঁড়ি এলাকায় নানা ধরনের অপরাধ চালিয়ে আসছিল। ভয়ে কেউ কিছু বলতে পারতো না।

বরগুনা সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, পৌর শহরের বিকেবি রোডের ধানসিঁড়ি এলাকার আবু বক্কর সিদ্দিকীর ছেলে নয়নের বিরুদ্ধে মাদক কেনাবেচা, চুরি, ছিনতাই, হামলা, সন্ত্রাস সৃষ্টিসহ নানা অভিযোগে অন্তত আটটি মামলা রয়েছে।

ফেসবুক মেসেঞ্জারের ওই কথোপকথনের বিষয়ে জানতে চাইলে বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, মেসেঞ্জারের বিষয়টা ঠিক আছে। তবে তদন্তের স্বার্থে গ্রুপের বিষয়ে আমরা কোনও মন্তব্য করতে চাই না। এ ঘটনায় জড়িতদের শিগগিরই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। তদন্ত এগিয়ে চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD