শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

‘বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে সুন্দরবনের নাম বাদ যাচ্ছে’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৯ জুন, ২০১৯
ছবি-রাইসুল আলম রবিন

রাইসুল আলম রবিন,খুলনা প্রতিনিধিঃ তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ সরকারের সুন্দরবন বিধ্বংসী কর্মকা-ের কারণে বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে সুন্দরবনকে বাদ দিচ্ছে ইউনেস্কো। এটা শুধু আমাদের জন্য নয়, সারা বিশ্বের প্রতিবেশ-পরিবেশ সুরক্ষার জন্য হুমকি স্বরূপ। শুক্রবার বিকেলে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে তেল-গ্যাস-বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আনু মুহাম্মদ বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর জন্য জাতীয় কমিটির পক্ষ থেকে একটি বিকল্প প্রস্তাবনা দেওয়া হয়েছিলো। জাতীয় পর্যায়ের বিভিন্ন গবেষক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত নিয়ে ২০১৭ সালের জুলাই মাসে ওই প্রস্তাব আমরা প্রকাশ করেছি।

তিনি বলেন, ‘আমাদের গবেষণায় দেখা গেছে, কম দামে প্রত্যেক ঘরে, শিল্প কলকারখানা ও কৃষিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছাতে এমন কোনো প্রকল্পের প্রয়োজন নেই-যা বাংলাদেশের সর্বনাশ করে। আমরা দেখিয়েছি, রামপাল, মাতারবাড়ি এবং রূপপুরের মতো প্রকল্প না করেও আরো কম দামে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব। এই প্রস্তাব আমরা সরকারের কাছে দিয়েছি। কিন্তু আমরা দেখলাম, বিপদ নেই, পরিবেশগত সমস্যা হবে না, দামও কম হবে-এই প্রস্তাবে সরকারের কোনো আগ্রহ নেই।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে ওই প্রস্তাব জমা দেওয়ার দুই বছর পার হয়েছে। কিন্তু সরকার এটা নিয়ে কোনো আলোচনায় যেতে চাইছে না। উল্টো এমন সব প্রকল্প করছে, যে সব প্রকল্পে আর্থিক বোঝা তৈরি হবে, পরিবেশও হুমকিতে পড়ছে।

আনু মুহাম্মদ বলেন, রামপাল, রূপপুর, পায়রাসহ প্রতিটি প্রকল্প ভয়ংকর ধরনের ঋণ নির্ভর। সবগুলো প্রকল্পই বিদেশি কোম্পানি কেন্দ্রিক। কোনোটি চীনের, কোনোটি রাশিয়ার, বাকিগুলো ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের। এই ৫টি দেশের ব্যবসায়িক স্বার্থপূরণ হচ্ছে এসব প্রকল্পে। তারা ঋণ দিয়ে ব্যবসা করছে। তাদের কয়লা সম্পর্কিত যে প্রযুক্তি সেটা তারা বিক্রি করছে। পারমানবিক প্রযুক্তি-যেটা বিশ্বের কোথাও এখন চলছে না, সেটা রাশিয়া বিক্রি করছে। তাদের কনসালটেন্টদের চাকরি হচ্ছে। তাদের যে সব অদক্ষ শ্রমিক তাদেরও চাকরি হচ্ছে আমাদের দেশের এই সব প্রকল্পে।

জাতীয় কমিটির জেলা আহ্বায়ক এস এ রশিদের সভাপতিত্বে প্রতিনিধি সভায় খুলনার সাবেক পৌর চেয়ারম্যান অ্যাডভোকেট এনায়েত আলী, সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক আমজাদ হোসেন, বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক ফররুখ হাসান জুয়েল, ডা. মনোজ কুমার দাসসহ বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD