শিরোনাম :
ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি লোকসান কমিয়ে রেলকে লাভজনক করতে সংসদীয় কমিটির সুপারিশ  বন্যা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় ১৪ জেলায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

রিফাত শরীফ হত্যার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ যুবক আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বরিশাল লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা লঞ্চ থেকে তাদের আটক করা হয়।বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এমভি মানামী লঞ্চ থেকে ৪ যুবককে আটক করেছে পুলিশ।

জেলার কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, আগে থেকেই বাসস্ট্যান্ড ও লঞ্চঘাটে পুলিশ সদস্যরা নজরদারি করছিলেন। যাতে রিফাত হত্যা মামলার কোনো আসামি বরিশাল হয়ে পালাতে না পারে। এরই ধারাবাহিকতায় তল্লাশিকালে এমভি মানামী লঞ্চের নিচতলার ডেক থেকে তাদের আটক করা হয়।

আটককৃত চারজনের বাড়ি বরগুনা জেলার বিভিন্ন এলাকায়। তবে আটককৃতরা রিফাত হত্যা মামলার আসামি বা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

পুলিশ বলছে, রিফাতের ওপর হামলার ভিডিও ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে। রিফাত হত্যায় তাদের সম্পৃক্ততা পেলে আটক চারজনকে বরগুনা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। আর সম্পৃক্ততা না থাকলে জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD