শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

রিফাতের স্ত্রী মিন্নিকে দায়ী করে এমপির ফেসবুক পোস্ট

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের নামে ফেসবুকে এটি অ্যাকাউন্ট ও একটি পেজ চালু আছে। তার নামের ফেসবুক পেজ থেকে বৃহস্পতিবার দুপুরে রিফাতের স্ত্রী মিন্নিকে দায়ী করা হয় হত্যাকাণ্ডের জন্য। বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যায় তার স্ত্রী আয়েশা আক্তার মিন্নিকে দায়ী করে পোস্ট দেওয়া হয়েছে আওয়ামী লীগের এক এমপির নামে খোলা ফেসবুক আইডি ও পেজ থেকে।

বুধবার সকাল ১০টার দিকে রিফাত ও তার স্ত্রী মিন্নি বরগুনা সরকারি কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় ওত পেতে থাকা সন্ত্রাসীরা রাম দা নিয়ে রিফাতের ওপর চড়াও হয়। এরপর রিফাতের মৃত্যু হয়। সারা দেশে যা তীব্র ক্ষোভের সৃষ্টি করে। অনেকে মিন্নির সঙ্গে নয়নের সম্পর্ক ছিল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেন।

মিন্নি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘বিয়ের আগে থেকেই রিফাতের সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক ছিল। বিয়ের পরও নয়ন আমাকে বিরক্ত করে আসছিল। বিষয়টি আমি আমার স্বামীকেও জানিয়েছিলাম।’

তবে এ বিষয়ে কোনো তথ্য-প্রমাণ না দিয়েই রাজী মোহাম্মদ ফখরুল এর নামে খোলা পেজ থেকে বলা হয়, ‘সাবেক স্বামী নয়ন এর হাতে বর্তমান স্বামী রিফাত খুন,

তার চেয়ে বড় কথা রিফাত, নয়ন দুই বন্ধু, আমার প্রশ্ন হলো বন্ধু কেন শত্রুতে রূপ নিল ?

এবং এর বিষয় হিসাবে এত বড় খুন,, খুনিদের মারার আগে এই কথা গুলো জানা খুব জরুরী, তা হলে সামনে মেয়েরা সচেতন হবে’।

এ পেজ থেকে মিন্নির নামে খোলা একটি ফেসবুক পোস্ট ও কিছু ছবি দেওয়া হয়। এই এমপির একই নামে খোলা ফেসবুক অ্যাকাউন্টেও পোস্টটি শেয়ার করা হয়।

একই নামের অ্যাকাউন্টে পোস্ট শেয়ার দেওয়ার সময় তিনি লেখেন, ‘দুই বন্ধুর মধ্যে নষ্টের মূল মেয়েটা তবে মেয়েটার উপর কোন আঘাত করল না কেন?’

যোগাযোগ করা হলে রাজী মোহাম্মদ ফখরুল বলেন, ‘এ আইডি আমার না’।

তিনি বলেন, ‘ফেসবুকে আমার একটি আইডি আছে, যেখানে আমি রাজনৈতিক বা অন্য বিষয়ে কোনো কিছু দিই না। শুধু নিজের পারিবারিক বিষয়গুলো শেয়ার দিই’। তবে ওই অ্যাকাউন্টের নাম প্রকাশ করতে রাজি হননি এ এমপি।

তিনি তার নামে চালু থাকা ফেসবুক পেজ ও অ্যাকাউন্টের বিষয়ে কোনো ব্যবস্থা নিতেও রাজি নন বলে জানান। তিনি বলেন, এগুলো অন্য কেউ চালাচ্ছে। হয়তো বিদেশ থেকে চালায় তারা। ‘আমি তাহলে কীভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেব?’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD