শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

সিরাজগঞ্জে স্ত্রীর হাতে স্বামী খুন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯

এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি: পারিবারিক কলহের জেরে সিরাজগঞ্জ পৌর এলাকায় স্ত্রীর বিরুদ্ধে স্বামী হত্যার অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। এঘটনায় সুবর্ণা খাতুন নামে নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে লাশ মর্গে পাঠানো হয়েছে।

নিহত ইয়ামিন পৌর এলাকার গয়লা মহল্লার মৃত মহির উদ্দিনের ছেলে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহতের চাচা শহিদুর রহমান বলেন, ইয়ামিনের দুটি স্ত্রী। প্রায় ১৫ বছর আগে বন্যা খাতুন নামে এক নারীকে বিয়ে করে ইয়ামিন। বিয়ের পর তাদের সংসার ভালোই চলছিলো। প্রায় দুই বছর আগে গয়লা গ্রামের কাশেম আলীর মেয়ে সুবর্ণাকে ২য় বিয়ে করে গোশালায় ভাড়া বাড়িতে থাকতো ইয়ামিন ও সুবর্ণা। বিয়ের পর থেকে ২য় স্ত্রীর সাথে পারিবারিক বিরোধ চলে আসছিলো ইয়ামিনের। এরই জেরে বুধবার রাতে সুবর্ণা ও তার লোকজন নিয়ে ইয়ামিনকে গলায় ওড়না পেচিয়ে ঘরের ধরনার সাথে ঝুলিয়ে হত্যা করে ঘটনাটি আতœহত্যা বলে প্রচার চালায়। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌছে পুলিশকে খবর দেয়। পুলিশ রাতেই নিহতের লাশ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য তার ছোট স্ত্রী সুবর্ণাকে থানায় নিয়ে আসে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ জানান, নিহতের পরিবারের দাবী ইয়ামিনকে হত্যা করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। নিহতের ছোট স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনা হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD