শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

সানশাইন এজেন্সির হজের টিকিট নিয়ে সিন্ডেকেট বাণিজ্য

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯
সানশাইন এজেন্সির তে র‌্যাবের অভিযান।ছবি-সংগ্রহ

জার্মান-বাংলা ডেস্ক: একটি ট্রাভেলস এজেন্সিকে এয়ারলাইন্স থেকে সর্বোচ্চ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,৩০০ হজের টিকিট বরাদ্দ দেয়ার কথা রয়েছে।সানশাইন এক্সপ্রেস ট্রাভেলস ইনকর্পোরেশন নামের এক ট্রাভেলস এজেন্সিতেই পাওয়া গেলে সৌদি এয়ারলাইন্সের হজের ১৩ হাজার টিকিট! যা কিনা মোট টিকিটের প্রায় পাঁচ ভাগের এক ভাগ।

গত মঙ্গলবার বিকালে নয়াপল্টনের কাজী টাওয়ারের ওই ট্রাভেলস এজেন্সিতে অভিযান চালিয়ে এসব টিকিট পাওয়া যায়।

তাছাড়াও ওই এজেন্সি সেগুলো অতিরিক্ত দামে বিক্রি করছিল বলে র‌্যাবের অভিযান থেকে জানান হয়েছে।

অভিযানের নেতৃত্বে ছিলেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। এসময় সিন্ডিকেট করে বেশি টিকিট বরাদ্দ নিয়ে বেশি দামে বিক্রি করার অপরাধে সানশাইনকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়।

একইভাবে পল্টনের হাসেম এয়ার ইন্টারন্যাশনাল চার হাজার ৮০০টি টিকিট, চ্যালেঞ্জার ট্রাভেলস এক হাজার ৬০০ টিকিট ও গোল্ডেন বেঙ্গল তিন হাজার ৭০৮টি টিকিট বরাদ্দ নিয়ে বিক্রি করেছে বলে জানান সারওয়ার আলম। তাদের প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

গণমাধ্যমকে তিনি জানান, যেখানে আইন অনুযায়ী একটি ট্রাভেলস এজেন্সির এয়ারলাইন্স থেকে সর্বোচ্চ ৩০০ টিকিট বরাদ্দ পাওয়ার কথা সেখানে সরকারি আদেশ অমান্য করে সৌদি এয়ারলাইন্সের ১৩ হাজার ২০টি টিকিট বরাদ্দ নিয়ে সিন্ডিকেট করে বেশি দামে বিক্রি করেছে সানশাইন এক্সপ্রেস ট্রাভেলস।

এজেন্সিটি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি টিকিটে গড়ে ২৫ হাজার টাকা বেশি নিয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, যারা অতিরিক্ত মূল্যে এসব এজেন্সি থেকে হজের টিকিট কিনেছেন তারা প্রমাণসহ বিষয়টি উপস্থাপন করলে টাকা ফিরে পাবেন।

৩০০ এর জায়গায় ১৩ হাজার টিকিট কিভাবে পেল এজেন্সিটি এমন প্রশ্নে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, সৌদি এয়ারলাইন্সের কিছু লোকের সঙ্গে আঁতাত এ রকম কিছু ট্রাভেলস এজেন্সি অতিরিক্ত টিকিট বরাদ্দ নিয়েছে।

যদিও একই প্রশ্নের ভিন্নরকম জবাব দিয়েছেন সানশাইন ট্রাভেলসের প্রধান নির্বাহী মোহাম্মদ আনিছুর রহমান।

তার দাবি, এখানে আমাদের কোনো হাত নেই। যারা বেশি টিকিট বিক্রি করতে পারে তাদের বেশি টিকিট বরাদ্দ দিয়ে থাকে সৌদি এয়ারলাইন্স। এটা তাদের পলিসি।হজের আগে আমাদের সেলস পারফরম্যান্স বেশ ভালো। তাই সেই সেলসের ওপর ভিত্তি করে সৌদি এয়ারলাইন্স আমাদের বেশি টিকিট বরাদ্দ দিয়েছে।

সরকারের নির্ধারিত মূল্যের বেশি দামে টিকিট বিক্রি করেন না বলেও দাবি করেন তিনি।

এবার বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা এক লাখ ২৭ হাজার। এসব হজযাত্রীর মধ্যে বাংলাদেশ বিমানে ৫০ শতাংশ ও সৌদি এয়ারলাইন্স ৫০ শতাংশ হজযাত্রী বহনের কথা রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD