একেএমবাবু,তানোর(রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর তানোরের মধ্যে সর্বপ্রথম কামারগাঁ বাজার ব্যবসায়ীদের মধ্যে অন্যতম বিসিআইসি কর্তৃক অনুমোদিত সার ডিলার বিকাশ কুমার দাস। তার বসত বাড়ির সামনে ভোগ দখলি ভুমিতে ছিলো গরুর খামার,বায়োগ্যাস প্যাণ্ট, একটি বাড়ি একটি খামারের উন্নত ঘর, ফলজ বণজ গাছ সহ সেখানে বিভিন্ন ধরনের আসবাব পত্র ছিলো। কিন্তুু আজ সেখানে কিছু নাই? এলাকার কিছু অর্থ লোভী কুচক্রী মহলের লুটপাটের আশায় ভাংচুর করেছে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী বিকাশ কুমার দাস।
এদিকে লুটপাট ঘটনাটি ঘটেছে গত ২৪শে মার্চ এবং ৭ই এপ্রিল হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের পক্ষ থেকে উক্ত স্থান পরিদর্শন করেন। এছাড়া রাজশাহী জেলা ফার্টিলাইজারের সাধারন সম্পাদক রবিউল ইসলাম, সরকারী সার্ভেয়ার, মানবাধিকার কর্মী, মিডিয়ার সংবাদ কর্মীরাও পরিদর্শন কালে উপস্থিত ছিলেন। অপরদিকে ঘটনাকে কেন্দ্র করে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের তানোর সভাপতি মুকুল ঘোষ সংবাদ কর্মীদের বলেন হিন্দু এ পরিবারের প্রতি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তারা প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন হিন্দুরা এ কারনে বড় আতঙ্কে রয়েছে আবার কখন কি হয়, বলা যায়না কামারগাঁতে? তিনি বলেন বিকাশের পাশে কেউ কথা বললে,তাদেরকেও হুমকি ধামকি, মারধর করার অভিযোগও রয়েছে। জরুরী ভাবে লুটপাটের মালামাল গুলি উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে বিচার বিভাগ তদন্ত করার জন্য সরকারের কাছে জোর দাবী জানান হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক দেবানন্দ বর্মন।
স্থানীয় সূত্রে জানা গেছে তানোর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডারের উপস্থিতিতে এবং স্থানীয় নেতার নেতৃত্বে, এলাকার লাল বাহিনীর সহায়তায় বিকাশের অর্ধকোটি টাকার মালামাল লুট করার অভিযোগ রয়েছে। ভুক্তভোগী সূত্রে জানা বিকাশ কুমার দাস রাজশাহী ৬ আমলী আদালতে ১৭ এপ্রিল পাঁচ জনকে আসামী এবং ৩০ জনকে অঙ্গাত নামা করে মামলা করেছেন বর্তমানে তারা জামিনে রয়েছে, কিন্তুু আজ পর্যন্ত প্রশাসন লুটপাটের মালামাল উদ্ধার করতে পারেনি খোজ খবরও নেইনি বলে জানান বিকাশ কুমার দাস।
তিনি বলেন এ ঘটনার কারনে হিন্দু সম্প্রদায়ের মা বোনেরা বড় আতংঙ্কে রয়েছে। বিকাশ কুমার দাস প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে এবং জেলা আওয়ামীলীগের সভাপতি রাজশাহী ১ আসনের এমপি ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের কাছে সার্বিক সহযোগিতা চেয়েছেন। বঙ্গবন্ধু জাতীয় মানবাধিকার ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান আবুল বাশার চৌধুরী মুঠো ফোনে বলেন রাজশাহীর প্রশাসনের প্রতি আন্তরিকতার সহিত সঠিক তদন্তের দাবী করেন তিনি। তা না হলে নির্যাতিত, নিপিড়িত, নাগরিকদের সাথে নিয়ে মাঠে নামার কথা বলেন রাজশাহীর সমন্ময়কারী।
এদিকে বিকাশ কুমার দাস বর্তমানে বঙ্গবন্ধু জাতীয় মানবাধিকার ফাউন্ডেশন বাংলাদেশ তানোর উপজেলা শাখার সভাপতি হিসেবে রয়েছে।