শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ঢাকার দুই সরকারি হাসপাতালসহ দেশের ৪ টি স্থানে দুদকের অভিযান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ জুন, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক:ঢাকার দুই সরকারি হাসপাতালসহ দেশের ৪ টি স্থানে দুদকের অভিযান এবং বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ৪ উপজেলা নির্বাহী অফিসারকে দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের চিঠি।

বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে অনিয়মের অভিযোগে সরকারি কর্মচারী হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) অভিযোগ আসে, সরকারি কর্মচারীদের নানাবিধ চিকিৎসা সেবা প্রদানের প্রতিষ্ঠান রাজধানীর ফুলবাড়ীয়ায় অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতাল এর সকল সেবা যথানিয়মে পাওয়া যায় না এবং ইকুইপমেন্টের স্বল্পতা দেখিয়ে নানাবিধ টেস্ট করা হয় না। এ প্রেক্ষিতে পুলিশসহ পাঁচ সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম আজ এ অভিযান পরিচালনা করে। দুদক টিম হাসপাতালের পরিচালকের সাথে অভিযোগের বিষয়ে কথা বলে। তিনি জানান, উক্ত হাসপাতালের দুটি ইকো মেশিনের একটি নষ্ট হয়ে গিয়েছে এবং করার সরঞ্জামাদিও অকেজো অবস্থায় রয়েছে। অবিলম্বে উল্লিখিত মেশিনসমূহ মেরামত করার জন্য পরামর্শ প্রদান করে দুদক টিম।

এদিকে মাগুরায় হতদরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র বিমোচনের জন্য “জমি আছে, ঘর নাই” প্রকল্পে অনিয়মের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুদক। সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া হতে আজ এ অভিযান পরিচালিত হয়। টিম জানতে পারে, মাগুড়া সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নে যেসব হতদরিদ্রদের জমি আছে, কিন্তু গৃহ নির্মাণের সামর্থ্য নেই, তাদের প্রত্যেককে ঘর নির্মাণ করে দেয়ার প্রকল্প চলমান। তবে টিম জানতে পারে, তুহিন খাতুন নামক একজন মহিলার জমির পরিবর্তে ভুলবশত অপর একজনের জমিতে ঘর নির্মাণ করা হয়েছে। এ বিষয়ে দুদক টিম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে সপূর্ণ অনিচ্ছাকৃতভাবে এ ত্রুটি সংঘটিত হয়েছে মর্মে জানানো হয়। অবিলম্বে উক্ত জমিতে ঘর নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সুপারিশ করে দুদক টিম।
এদিকে কামরাঙ্গীরচরে ৩১ শয্যা বিশিষ্ট সরকারী হাসপাতালের নানা অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুদক টিম। সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ হতে পুলিশসহ পাঁচ সদস্যের একটি টিম আজ এ অভিযান পরিচালিত করে। টিম হাসপাতালের তত্ত্বাবধায়কের  সঙ্গে অভিযোগের বিষয়ে সাথে কথা বলে। তিনি জানান যে, লোকবল সংকটের কারণেই মূলত সেবাপ্রার্থীদের যথাযথভাবে সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না। শত প্রতিকূলতা সত্ত্বেও জনস্বার্থে সেবার মান প্রদানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করে দুদক টিম। উপস্থিত জনসাধারণ দুদকের এ অভিযানে সন্তোষ প্রকাশ করে। পরবর্তীতে যেকোন সেবা প্রাপ্তিতে অনিয়ম পেলে দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) জানানোর জন্য সুপারিশ প্রদান করা হয়।
এদিকে ভূমি অফিসের বিরুদ্ধে খাজনা আদায়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি এর বেশি গ্রহণের অভিযোগ খতিয়ে দেখতে উপজেলা নির্বাহী অফিসার, আলফাডাঙ্গা, ফরিদপুর; ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ খতিয়ে দেখতে উপজেলা নির্বাহী অফিসার, ফেঞ্চুগঞ্জ, সিলেট ;  পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে বিদ্যুৎ লাইন ও মিটার লাগানোর কাজে অতিরিক্ত অর্থ আদায় ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে উপজেলা নির্বাহী অফিসার, কচুয়া, চাঁদপুর এবং একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধভাবে টাকা দাবির অভিযোগ খতিয়ে উপজেলা নির্বাহী অফিসার, সাভার, ঢাকা বরাবর পত্র প্রেরণ করেছে দুদক এনফোর্সমেন্ট ইউনিট।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD