শিরোনাম :
ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি লোকসান কমিয়ে রেলকে লাভজনক করতে সংসদীয় কমিটির সুপারিশ  বন্যা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় ১৪ জেলায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

রাস্তার দু’ধারের গাছ কর্তন করেছে গাছ খেকো সিন্ডিকেট

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ জুন, ২০১৯
পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউপি রাস্তার দু’ধারের গাছ কর্তন করে বিক্রি করছে গাছ খেকো সিন্ডিকেট

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউপি রাস্তার দু’ধারের গাছ কর্তন করে বিক্রি করছে গাছ খেকো সিন্ডিকেট।সামাজিক বনায়ন বিভাগের আওতায় টেন্ডার ছাড়াই অবৈধভাবে ইউপি রাস্তার দু’ধারের গাছ কর্তন করে বিক্রি করছে সিন্ডিকেট।

ওইসব এলাকার স্থানীয় লোকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, উপজেলার কিশোরগাড়ী ইউপি’র কাশিয়াবাড়ী-চতরা রাস্তা, শ্রীমুখপাড়া কাশিয়াবাড়ী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তা, প্রজাপাড়া থেকে শিমুলতলা বাজার রাস্তা, শিমুলতলা বাজার থেকে মির্জাপুর রাস্তা, মির্জাপুর ঈদগাহ মাঠ থেকে প্রজাপাড়া রাস্তাসহ বিভিন্ন রাস্তার দু’ধারে সামাজিক বনায়নের আওতায় রোপনকৃত ইউক্লিপটার্স গাছ গুলো কর্তন করে বিক্রি করা হচ্ছে। ওইসব এলাকার এক শ্রেণির অসাধু ব্যক্তি সমিতির নাম করে এসব রাস্তার গাছ কর্তনের মহোৎসব চালাচ্ছে। সরকারী নিয়ম-নীতির তোয়াক্কা না করে একটি সিন্ডিকেট সকলকে ম্যানেজ করে এসব গাছ কর্তন করছেন। এতে করে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে-অন্যদিকে সরকার এ খাত থেকে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

শ্রীমুখপাড়ার রাস্তার গাছ কর্তনের বিষয়ে সমিতির সভাপতি সানাউল ইসলাম জানান, বিভিন্ন মহল দিনে বা রাতের আধারে প্রভাব খাঁটিয়ে এসব গাছ কর্তন করছে।

অন্যদিকে এ বিষয়ে অপর সমিতির সদস্য আব্দুস সালাম ভুট্টু’র মন্তব্য নিতে গেলে তিনি বলেন, আমরা গাছ কর্তন করি আপনারা আমাদের ধরেন। আর এ ব্যাপারে আপনারা নিউজ করবেন,না মামলা করবেন করেন। তবে এসব গাছ কর্তনের পিছনে বাপেরও বাপ জড়িত আছে।

স্থানীয় সূত্রে আরো জানা যায় যে, দীর্ঘদিন হলো চেয়ারম্যান মেম্বার পদে দায়িত্ব পালন কালে তাদের ম্যানেজ করে অত্র ইউনিয়নের গাছ গুলো রাতে আধারে কর্তন করে একটি চক্র ।কিশোরগাড়ী ইউপি’র বিভিন্ন রাস্তার দু’ধারে গাছ কর্তনের বিষয়ে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু জানান, স্থানীয় লোকজনসহ সমিতির সদস্যরা চুরি করে এসব গাছ কর্তন করছে। তবে গাছ কর্তন রোধ করা যাচ্ছে না। ফলে সরকার ও ইউনিয়ন পরিষদ বিপুল অংকের রাজস্ব হারাচ্ছে।

স্থানীয়দের দাবী সরকারী নিয়মনীতি ছাড়া বিনা টেন্ডারে অবৈধ ভাবে এসব গাছ কর্তন করে বিক্রির সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে গাছ কর্তন বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD