শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

মিরপুর বিআরটিএ অফিসসহ দেশের চার স্থানে হানা দিয়েছে দুদক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ জুন, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক:
বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখতে বিআরটিসির চেয়ারম্যান, ঢাকা মেডিক্যাল কলেজের পরিচালক এবং এলজিইডির প্রধান প্রধান প্রকৌশলীকে দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের চিঠি।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর নানাবিধ অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) অভিযোগ আসে, বিআরটিএ মিরপুর অফিসে কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী সেবা প্রদানে বিঘœ ঘটিয়ে অসাধু উপায়ে অর্থ আদায় করছেন। এ প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় হতে আজ (১৭/০৬/২০১৯ খ্রি.) একটি অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করে  টিম জানতে পারে, ব্লু বুক এবং ডিজিটাল স্মার্ট কার্ডের বেশকিছু আবেদন এক মাসেরও বেশি সময় ধরে পড়ে রয়েছে। এ বিলম্বের বিষয়ে জানতে চাইলে বিআরটিএ কর্তৃপক্ষ জানান, জার্মানী থেকে সরঞ্জামাদি আনার  কারণে এ বিলম্ব হয়েছে। এ প্রেক্ষিতে দুদক গ্রাহক ভোগান্তি রোধে ডকুমেন্ট প্রস্তুত হওয়ার পরে তা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়ার পরামর্শ দেন। এছাড়াও বেশ সেবা একদিনের মধ্যেই ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে প্রদানের সুপারিশ দেয় দুদক টিম।
এদিকে দিনাজপুরের ঐতিহ্যবাহী রামসাগর জাতীয় উদ্যান হতে গাছ পাচারের অভিযোগে অভিযান পরিচালনা করেছে। সমন্বিত জেলা কার্যালয়, দিনাজপুর হতে পরিচালিত এ অভিযানে দুদক টিম অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। রামসাগরের জাতীয় উদ্যানের কিউরেটর এ অনিয়মের সাথে জড়িত মর্মে প্রাথমিকভাবে নিশ্চিত হয়ে স্থানীয় বন বিভাগ এবং পুলিশ বিভাগকে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করে দুদক টিম। এছাড়াও বনস¤পদ ধ্বংস করে অবৈধ স¤পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে কমিশনে অনুসন্ধানেরও সুপারিশ করেছে দুদক টিম।

এদিকে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাটে পারাপারে জনসাধারণের নিকট হতে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে এরূপ অভিযোগের প্রেক্ষাপটে অভিযান পরিচালনা করেছে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর  একটি টিম। সরেজমিন অভিযানকালে টিম অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। টিম জানতে পারে, ৯৫ থেকে ১০০ টাকার ভাড়া ক্ষেত্রবিশেষে ২০০ থেকে ৩০০ টাকা করে আদায় করা হচ্ছে। এছাড়া রশিদ প্রদান এবং রেজিস্ট্রারে লিপিবদ্ধকরণে ব্যাপক অনিয়মের প্রমাণ পায় দুদক টিম। এর পরিপ্রেক্ষিতে দুদক টিম স্থানীয় রোডস অ্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে এবং উক্ত ফেরিঘাটে অবিলম্বে ভাড়ার তালিকা সম্বলিত বিলবোর্ড স্থাপনের জন্য পরামর্শ প্রদান করে।

এদিকে সাতক্ষীরায় বাঁশদহা ইউনিয়নে খাল খননে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক সমন্বিত জেলা কার্যালয়, খুলনার একটি এনফোর্সমেন্ট টিম আজ এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক টিম। খাল খননের দায়িত্বপ্রাপ্ত বিএডিসি কর্তৃপক্ষ ৭৫ শতাংশ কাজ স¤পন্ন হয়েছে দাবি করলেও দুদক টিম এর প্রাথমিক পর্যালোচনায় অর্ধেক কাজও স¤পন্ন হয়নি মর্মে দৃষ্ট হয়। এ খনন কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে মর্মে প্রাথমিক প্রমাণ পাওয়ায় এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের সুপারিশ করেছে দুদক টিম।

এদিকে বিআরটিসি’র দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী অনিয়মের বিষয়ে খতিয়ে দেখতে চেয়ারম্যান, বিআরটিসি, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এ বদলি সংক্রান্ত অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিচালক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং নিম্ন মানের সামগ্রী দিয়ে ব্রিজ নির্মিত হচ্ছে এমন অভিযোগ খতিয়ে দেখতে প্রধান প্রকৌশলী, এলজিইডি’কে অনুরোধ করেছে দুদক এনফোর্সমেন্ট ইউনিট।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD