শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

শার্শায় মাদ্রাসা ছাত্র হত্যাকান্ডের মূল আসামী আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১২ জুন, ২০১৯

আরিফুজ্জামান আরিফ,বেনাপোল(যশোর)প্রতিনিধি; ছদ্মবেশ ধারন করে যশোর জেলার শার্শা থানার আলোচিত মাদ্রাসা ছাত্র শাহ-পরান (১২) হত্যাকান্ডের মূল আসামী হাফেজ হাফিজুর রহমানকে খুলনার দিঘলিয়া থেকে আটক করেছে শার্শা থানা পুলিশ।বুধবার বেলা ১১টায় শার্শা থানা চত্বরে সহকারী পুলিশ সুপার নাভারণ সার্কেল জুয়েল ইমরান এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান।

ব্রিফিং কালে তিনি বলেন, মাদ্রাসা ছাত্র শাহ-পরান হত্যা মামলার মূল আসামী হাফেজ হাফিজুর রহমান খুলনা জেলার দিঘলিয়া উপজেলা এলাকায় আত্মগোপন করেছিল। এরপর শার্শা থানার এসআই মামুনূর রশিদ সংগীয় ফোর্স নাইমুর রহমানকে নিয়া ৮ জুন হইতে ছদ্মবেশ ধারন করে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সম্ভাব্য সকল স্থানে উক্ত আসামীর সন্ধান করিতে থাকে। এক পর্যায়ে নিরলস অভিযানে ১১ জুন রাত সাড়ে ৮ টার দিকে খুলনা জেলার দিঘলিয়া থানা পুলিশের সহায়তায় দিঘলিয়া গ্রামস্থ দিঘলিয়া আরাবিয়া কওমি মাদ্রাসা হইতে তাকে আটক করা হয়।

সহকারী পুলিশ সুপার আরও জানান,ধৃত মূলআসামী হাফেজ হাফিজুরের নিকট হইতে জানা যায় যে, রমজান শুরু হওয়ার ৩/৪ দিন পূর্বে রাত্রে আসামী তাহার মাথা টিপা’র জন্য ভিকটিম শাহ-পরাণ(১২)কে তাহার কক্ষে ডাকে। ভিকটিম শাহ-পরাণ (১২) তাহার কক্ষে যায় এবং আসামীর মাথা টিপে দিতে থাকে। একপর্যায়ে শাহ-পরাণ সেখানে ঘুমাইয়া পড়ে। ঐ রাত্রে উক্ত আসামী হাফিজুর ভিকটিম শাহ-পরাণ (১২)এর সাথে সমকামিতায় লিপ্ত হয়।

একপর্যায়ে ভিকটিম শাহ-পরাণ তাহার সহপাঠি এবং মাদ্রাসার পরিচালনা কমিটির নিকট উক্ত সমকামিতার কথা প্রকাশ করে। এরই জের ধরে আসামী ভিকটিম শাহ-পরাণ(১২) কে কৌশলে উক্ত মাদ্রাসা থেকে শার্শা থানাধীন গোগা ইউনিয়নের গোগা গাজীপাড়া গ্রাামস্থ তাহার বসতঃঘরে নিয়া যায়। অতঃপর সেখানে ভিকটিম শাহ-পরাণ(১২)কে নির্মমভাবে হত্যা করে এবং তাহার লাশ বসতঃঘরের মধ্যে চৌকির নীচে রেখে দিয়ে বাইরে থেকে দরজায় তালা মেরে দেয়।লাশের দূর্গন্ধ বের হলে এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে শার্শা থানা পুলিশ ঘটনাস্হলে উপস্থিত হয়ে ঘরের তালা ভেঙ্গে শাহ পরানের গলিত লাশ উদ্ধার করে।

শার্শা থানার ওসি এম মসিউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,আটক হত্যা মামলার আসামী হাফিজুর কে যশোর আদালতে প্রেরন করা হয়েছে ও আরও তথ্য উদঘাটনের জন্য ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

উল্লেখ্য গত ২ জুন সাড়ে ৪ টার দিকে শার্শা থানাধীন গোগা ইউনিয়নের গোগা গাজীপাড়া গ্রামস্থ মৃত মজিদ মোল্যা ছেলে হাফেজ হাফিজুর রহমান (৩৫) এর বসতঘরের মধ্যে চৌকির নিচে থেকে একই উপজেলার কাগজপুকুর গ্রামের শাহজাহানের ছেলে শাহ-পরানের গলিত লাশ উদ্ধার করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD