শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

‘টিকিট থেকেও লাভ নেই টাকা দিতেই হবে’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১২ জুন, ২০১৯
রাজবাড়ীতে আন্তনগর ট্রেন মধুমতি এক্সপ্রেসের যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে টাকা নিচ্ছে জিআরপি পুলিশ। কালুখালী রেলস্টেশনে গত রোববার দুপুরে তোলা ছবি। ছবি-প্রথম আলো

জার্মান-বাংলা ডেস্ক:রাজবাড়ি রেলওয়ের পুলিশ যেন হয়ে উঠেছে বেপরোয়া,যাত্রীরা তাদের কাছে জিম্মি।টিকিট থাকলেও যাত্রীদের কাছে টাকা আদায় করার অভিযােগ আজ থেকে নয়।

রাজবাড়ীতে আন্তনগর ট্রেন মধুমতির যাত্রীদের কাছ থেকে রাজবাড়ী রেলওয়ে থানার পুলিশ অতিরিক্ত টাকা নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। যাত্রীদের কাছে টিকিট থাকলেও পুলিশ টাকা নিচ্ছে। এ অভিযোগে গতকাল মঙ্গলবার রাজবাড়ী রেলওয়ে থানার এক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম আকসাতুর রহমান। তিনি রাজবাড়ী রেলওয়ে থানায় (জিআরপি) সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত।

গত রোববার বেলা পৌনে একটার দিকে দেখা যায়, কালুখালী রেলস্টেশনে ট্রেনটি থামার পর যাত্রীরা নামতে থাকে। এ সময় ট্রেনের বাইরে প্ল্যাটফর্মে এক যাত্রীর সঙ্গে টাকা নিয়ে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন রেলওয়ে পুলিশের এএসআই আকসাতুর। যাত্রী তাঁকে ৫০ টাকা দিতে চাইলে তা নিতে অস্বীকৃতি জানান তিনি। এ সময় এক যাত্রী বলেন, ‘স্যার, আমি গরিব মানুষ। টিকিট আছে। কাছে বেশি টাকা নেই। আজকের মতো এই টাকা নেন।’

যাত্রীরা বলেন, রোববার আকসাতুর টাকা তুলতে এসেছিলেন। একেক দিন একেকজন টাকা তোলেন। তবে তাঁরা সবাই রাজবাড়ী রেল পুলিশের লোক।

খোকশা থেকে আসা যাত্রী এলেম হোসেন বিশ্বাস বলেন, তাঁরা পাঁচজন গোয়ালন্দের টিকিট কেটেছেন। প্রতিটি টিকিটের দাম রাখা হয়েছে ৬২ টাকা করে। কোথাও জায়গা না পেয়ে মালামালের বগিতে দাঁড়িয়ে আছেন। তাঁদের কাছ থেকে পুলিশ ৫০০ টাকা নিয়েছে। টিকিট দেখালে বলেছে, এর কোনো দাম নেই। টাকা দিতে হবেই। তারা এই বগি কিনে নিয়েছে। টাকা না দিলে বগি থেকে নেমে যেতে হবে।

ট্রেনযাত্রী মো. বাচ্চু বলেন, তিনি পাংশায় থাকেন। রাজবাড়ীতে যাওয়ার জন্য দুটি টিকিট কেটেছেন। তাঁর কাছে ২০০ টাকা চেয়েছে পুলিশ। তিনি টাকা দেননি। তাই তাঁকে কালুখালীতে নামিয়ে দিয়েছে।

কালুখালী রেলস্টেশন এলাকার বাসিন্দা ফরিদ হোসেন বলেন, শুধু ঈদ নয়, প্রায় সময়ই পুলিশ যাত্রীদের ভয় দেখিয়ে টাকা তোলেন। জিআরপি পুলিশ ভাটিয়াপাড়াগামী ট্রেনের টিকিট যাত্রীদের কাটতে দেয় না। পুলিশের কাছে সিট আছে বলে ট্রেনে তোলে।

কালুখালী রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার জয়ব্রত সাহা বলেন, তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। তবে আগেও জিআরপি পুলিশের বিরুদ্ধে ট্রেনের যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ পেয়েছেন। বিশেষ করে কালুখালী-ভাটিয়াপাড়া এক্সপ্রেসে এ ঘটনা বেশি হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD