শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

দর্শনার্থীদের পদচারনায় মূখর নেত্রকোনার হাওরপাড়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১০ জুন, ২০১৯

সোহান আহমেদ কাকন,নেত্রকোনা প্রতিনিধি:উপরে নীল আকাশ, স্বচ্ছ পানি, বিস্তীর্ন জলরশির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে এবার ঈদে দর্শনার্থীদের পদচারনায় মূখরিত হয়ে উঠে নেত্রকোনার মদনের বালই হাওরের পাড়। ঈদর আনন্দকে বাড়িয়ে তুলতে মিনি সমুদ্রের স্বাদ পেতে প্রতিদিনই হাজারো দর্শনার্থীদের ঢল নামছে হাওরপাড়ে। এদিকে পর্যটকদের নিরাপত্তায় প্রশাসনের নজরদারী রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

নেত্রকোনার মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী উপজেলাকে ঘিরে জেলার হাওরাঞ্চল। বর্ষা মৌসুমে হাওর এলাকা পরিনত হয় মিনি সমুদ্র সৈকতে। আর এই সমুদ্রেরর স্বাধ পেতেই বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজারো দর্শনার্থীরা পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসছেন মদনের উচিতপুর হাওর ঘাটে। পরে সেখান থেকে ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে ঘুরছেন হাওর। এতে স্থানীয় ভাবে সৃষ্টি হয়েছে কর্মসংস্থানেরর। পরিবর্তন আসছে অর্থনৈতি অবস্থারও। হাওরের স্বচ্ছ পানিতে গোসল করে ট্রলারে ঘুরে বেড়িয়ে আনন্দিত জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা।

এদিকে হাওরের পর্যটন সম্ভাবনাকে ঘিরে বেসরকারি উদ্যোগে বালই ব্রীজের পাশেই গড়ে উঠেছে তাসিন ফুড পার্ক নামে দৃষ্টি নন্দন একটি রেস্তোরা। যেখানে দর্শনার্থীদের জন্য রয়েছে মুখরুচক ফাষ্টফুড খাবার। একটি মাত্র রেস্তারা হওয়ায় ঈদকে ঘিরে দর্শনার্থীদের ঢল নামায় সফলতার মুখ দেখছেন বলে জানানা রেস্তোরা মালিক আসাদুজ্জামান রাহি। তিনি জানান হাওরের এই অপরূপ সৌন্দর্য্য উপভোগ করতে এসে মানুষের কিছুটা বিশ্রামের প্রয়োজন হয়। সেইসাথে উন্নত মানের খাবার পরিবেশেনের মাধ্যমে হাওরাঞ্চলকে বৃহত্তর ময়মনসিংহের মাঝে পর্যটকদের জন্য সবচেয়ে আকর্ষনীয় স্থান হিসেবে পরচিয় করিয়ে দিতেই তিনি ভাষমান এই রেস্তারার উদ্যোগ নেন। ভবিষ্যতে তার মতো আরো অনেক উদ্যোগতা হাওরে বিনিয়োগে আগ্রহী হবে বলেও মনে করেন তিনি।
তবে হাওরের ভিতর দীর্ঘতম সড়কের পাশে বিশ্রামের জন্য তেমন কোন গাছ কিংবা ছায়াযুক্ত স্থান না থাকায় অনেকটাই কষ্টসাধ্য হয়ে পরে হাওর ভ্রমন এমন অভিজ্ঞতার কথাই জানিয়েছেন ঘুরতে আসা দর্শনার্থীরা। জেলা সড়ক ও জনপথ বিভিগের আওতায় নবনির্মিত বালই ব্রীজ সংলগ্ন মাত্র ১/২ কিলোমিটার সড়কের পাশে ছাতা সহ বিশ্রামাগার নির্মানের দাবি পর্যটকসহ স্থানীয়দের।

এদিকে হাওর পর্যটনের ব্যাপক সম্ভাবনার কথা মাথা নিয়েই ইতোমধ্যে হাওর বিলাশ নামে একটি অবকাঠামো গড়ে তোলার কার্যক্রম চলমান রয়েছে। সেইসাথে পর্যটকদের নিরাপত্তায় নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা জানিয়েছেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়ালিউল হাসান।

এদিকে সম্প্রতি প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব নেত্রকোনার কৃতি সন্তান সাজ্জাদুল হাসান মদনের উচীতপুর ঘাটসহ হাওর এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি হাওর এলাকার পর্যটন শিল্পের সম্ভাবনাকে সামনে এগিয়ে নেয়ার লক্ষ্যে এক কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়ার আশ্বাস প্রদান করেছেন বলে নিশ্চিত করেন নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলাম।

নেত্রকোনার হাওরাঞ্চল গুলোকে ঘিরে দেখা দিয়েছে পর্যটন শিল্পের নতুন সম্ভাবনা। শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন হলেই হাতে পারে দেশের অন্যতম পর্যটনীয় জেলা। এমনটাই মনে করছেন স্থানীয়রা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD