শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

বাক প্রতিবন্ধি গৃহবধূ’র ঝুলানো লাশ উদ্ধার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৭ জুন, ২০১৯

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা জেলার পলাশবাড়ীর মুরারীপুর বাক প্রতিবন্ধি ২ সন্তানের জননী হ্যাপী বেগম (২৮) এর ঝুলানো লাশ স্বামীর বাড়ী হতে উদ্ধার করেছে পুলিশ।

নিহত বাক প্রতিবন্ধি হেপি বেগম (২৮)পলাশবাড়ী উপজেলার মুরারীপুর গ্রামের আপেল মাহমুদের স্ত্রী ও বলরামপুর গ্রামের জাহিদুল বাবলু দোকানীর মেয়ে। বাক প্রতিবন্ধি হ্যাপী বেগমের সাত বছর বয়সী এক মেয়ে ও ১৫ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। নিহত বাক প্রতিবন্ধি গৃহবধূর পরিবারের দাবী হ্যাপী বেগম কে হত্যা করে ঝুলিয়ে রেখেছে স্বামী আপেল মাহমুদ ও তার পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল রাতে কোন একসময় বাক প্রতিবন্ধি হ্যাপী বেগম কে মারধর করে ঘরের মধ্যে খাটের পাশে ঘরের তিরের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। এতে নিহতের পা মাটির সাথে লেগেছিলো। স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশের এস আই আলাউদ্দিন ও সঙ্গীয় ফোর্স উপস্থিত হয়ে ঝুলানো অবস্থা থাকা মরদেহটি মাটিতে নামায় এবং মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেন।

এখবর নিশ্চিত করে এস আই আলাউদ্দিন জানান,স্থানীয়রা খবর দিলে ভোরে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়না তদন্ত শেষে মৃত্যুর রহস্য জানা যাবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD