শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ঈদে পর্যটক বরনে প্রস্তুত সুন্দরবন ও ষাটগুম্বুজ মসজিদ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩ জুন, ২০১৯

আরিফ ঢালী,বাগেরহাট প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাগেরহাটে আগত পর্যটক ও দর্শনার্থীদের বরন করে নেওয়ার জন্য পস্তুত রাখা হয়েছে জেলার অন্যতম পর্যটন স্পট সুন্দরবন ও ষাটগুম্বুজ মসজিদ। প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল ফিতর উপলক্ষ্যে বাইরে থেকে আশা হাজার হাজার পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও পর্যাটনস্পট গুলোতে অবাদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগ ও জেলা প্রত্মতত্ব বিভাগের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা উদ্যোগ।

এরই মধ্যে ঈদ উপলক্ষ্যে সুন্দরবনে আশা পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সুন্দরবনের পর্যটনস্পট গুলোতে অবাদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে সিমিত করা হয়েছে পূর্ব সুন্দরবন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বনরক্ষীদের ছুটি। আর ষাটগুম্বুজ মসজিদ, খানজাহান আলীর মাজার, বারাকপুরে অবস্থিত সুন্দরবন রির্সোট সেন্টার, শহরের দশানী পার্ক ও শহরের দড়াটানা নদী সংলগ্ন পৌর পার্কসহ জেলার পর্যটনস্পট গুলোতে পর্যটকদের কাছে আকর্ষনীয় করতে নেয়া হয়েছে নানা উদ্যোগ। ষাটগুম্বুজ মসজিদ ও খানজাহান আলীর মাজার এলাকায়সহ বারাকপুরে অবস্থিত সুন্দরবন রির্সোট সেন্টার, শহরের দশানী পার্ক ও শহরের দড়াটানা নদী সংলগ্ন পৌর পার্ককে পর্যটকদের কাছে আরো আকর্ষনীয় করতে বিভিন্ন আলোকশয্যার ব্যবস্থা করা হয়েছে।

ষাটগুম্বুজ মসজিদ

বাগেরহাট ষাটগুম্বুজ মসজিদের কাষ্টডিয়ান গোলাম ফেরদৌস জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বুজ মসজিদে দেশি-বিদেশী পর্যটকদের ব্যপক আগম ঘটে। ঈদের সময় জেলার বাইরে থেকে চোখে পড়ার মত দর্শানাথীরা এখানে ঘুড়তে আসে। এসময় পর্যাটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যসের একটি টিমসহ জেলা প্রত্মতত্ব বিভাগের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

বাগেরহাট শহরের দড়াটানা নদী সংলগ্ন পৌর পার্কের ক্যান্টিনের এক অংশের মালিক রাজু আহমেদ জানান, ঈদে পৌর পার্কে ঘুরতে আসা ভ্রমন প্রিয় হাজার হাজার মানুষের আগমন ঘটে। ঈদে আমাদের বেচা কেনাও ভালো হয়। ঈদের তিন দিন পর্যন্ত ঘুড়তে আসা মানুষের আগমন অভ্যহত থাকে। এছাড়া দড়াটানা নদীর পাড়ের দৃষ্টিন্দন দৃশ্য সব সময়ই দর্শানাথীদের আকর্ষন করে। যে কারনে শুধু ঈদে নয় সব সময়ই এখানে ভ্রমন পিপাষুদে ভীড় লেগে থাকে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, ঈদুল ফিতর উপলক্ষ্যে করমজলে দেশি-বিদেশী পর্যাটকদের ব্যাপক আগমন ঘটে। ঈদের দিন মূলত স্থানীয় লোকজন এখানে ঘুড়তে আসে। ঈদের পরদিন থেকে দর্শনার্থী বা পর্যটকের সংখ্যা বৃদ্ধি পায়। প্রতি বছরের মত এবারও ঈদ উপলক্ষ্যে করমজলকে পর্যটকদের কাছে আরো আকর্ষনীয় করে তুলতে বিভিন্ন স্থাপনা মেরামতসহ বিভিন্ন প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ মাহামুদুল হাসান জানান, ঈদে সুন্দরবনের করমজল, কচিখালী, হিরন পয়েন্ট ও দুবলারচরসহ পর্যটনস্পট গুলোতে আগমন ঘটে হাজার হাজার পর্যটকদের। ম্যানগ্রোভ এই বনে বর্তমানে পর্যটন মৌসুম না হলেও ঈদের ছুটিতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল, শরণখোলা রেঞ্জসহ সন্নিহিত বন লোকালয়ে ট্যুরিষ্ট স্পটগুলোতে আগত দেশী-বিদেশী ইকোট্যুরিষ্টদের নিরাপত্তা ও বন্যপ্রাণিসহ বনজ সম্পদ রক্ষা করা কঠিন হয়ে দাড়ায়। সেকারনে সুন্দরবন বিভাগের কর্মকর্তা-কর্মচারির ঈদের ছুটি সিমিত করা হয়েছে। এছাড়া পর্যটন কেন্দ্রগুলোতে ইকো-টুরিস্টদের ঢল সামাল দিতে, পেশাদার চোরা শিকারি ও মৌসুমি শিকারি প্রবেশ-বন্যপ্রাণী পাচার রোধে সর্বোচ্চ সর্তকতা জারির পাশাপাশি বনের অভ্যন্তরে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD