এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ:সিরাজগঞ্জে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থী তাদের নিজেদের পড়াশোনা ও হাত খরচের টাকা বাঁচিয়ে গরীব, অসহায়, দুস্থদের মাঝে ফুলজোড় নদীর চরাঞ্চলের মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ঈদের শাড়ী, লুঙ্গী, দুধ, চিনি, সুজি, তেল, লাচ্ছা, সেমাই ও সাবান বিতরণ করছে ‘বিনা স্বার্থে সংগঠন’ নামের একটি সেচ্ছা সমাজসেবী সংগঠন।
অপর দিকে রবিবার সকালে বৃষ্টিকে উপেক্ষা করে উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের তিয়রহাটী, খাসচর, আমডাঙ্গা, নূরনগর, অলিপুর, দূর্গাপুরসহ বেশকয়েকটি গ্রামে বাড়ি বাড়ি ঘুরে অসহায়, গরীব ও দুঃস্থদের প্রায় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিনা স্বার্থে সংগঠনের সভাপতি আবু ইউসুফ জানান, মূলত সংগঠনটি স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থী এবং আমাদের কিছু চাকুরিজীবী দ্বারা পরিচালিত। আমরা আমাদের নিজেদের পড়াশোনা ও হাত খরচের টাকা, আমাদের গ্রামের চাকুরিজীবীদের সহযোগীতা এবং কিছু ফেসবুক বন্ধু বড় ভাইদের সহোযোগীতায় গরীব, অসহায় ও দুস্থদের ঈদে মুখে হাসি ফুটাতে কিছু ঈদ সামগ্রী বিতরণ করছি। তিনি বলেন, আগামীতে আমরা আরো বড়পরিসরে ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করব। সেক্ষেত্রে সকলের আন্তরিক ভালবাসা সার্বিক সহযোগীতা কামনা করছি।
এ সময় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোঃ আল-আমিন পালাশ, মানবতার ফেরিওয়ালা খ্যাত মামুন বিশ্বাস, সংগঠনের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ রিয়াদ, ফারুক আহমেদ, আব্দুল মতিন সরদার, শৈকত সরদার, শাকিল সরদার, সুমন আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।