শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

দুদক অভিযান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৬ মে, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
রাজউকের বিধিবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে রাজধানীর নিউ বেইলি রোডে অভিযান পরিচালনা করেছে দুদক। উক্ত এলাকার একটি সড়কে তিন ভবন মালিক কর্তৃক বিধি লংঘন করে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে, এরূপ অভিযোগে  ২৬ শে মে ২০১৯ খ্রি.এ অভিযান পরিচালিত হয়। দুদক এনফোর্সমেন্ট টিম রাজউক জোন-৬ এর প্রতিনিধিদের সমন্বয়ে সরেজমিন অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পায়। রাজউক ভবনটির পরবর্তী নির্মাণ কার্যক্রম বন্ধ করার জন্য নোটিশ প্রদান করে। এছাড়া ১৯, ২০, ২১ ও ২২ নিউ বেইলী রোডের রাস্তার শেষ প্রান্তে বিধিবহির্ভূতভাবে নির্মিত ডিপ টিউবওয়েলটি উচ্ছেদেও নোটিশ প্রদান করা হয়।

এদিকে হবিগঞ্জের আধুনিক জেলা সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য এবং রোগী ও স্বজনদের হয়রানির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জ- এর একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। হাসপাতালে পৌঁছানোর আগেই দুদক টিম এর উপস্থিতি টের পেয়ে দালালরা পালিয়ে যায়। এছাড়াও এক্সরে ও আলট্রাসনোগ্রাম মেশিন ত্রুটিপূর্ণ পাওয়া যায়। দুদক টিম হাসপাতালের তত্ত্বাবধায়ককে অবিলম্বে মেশিনগুলো পরিবর্তন করে হালনাগাদ মেশিন দিয়ে টেস্ট করানোর পরামর্শ প্রদান করে। এছাড়াও কাউন্টারে বিশৃংখলা ও হয়রানি নিরসনে অধিক লোক মোতায়েনের সুপারিশ করা হয়।
এদিকে দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত জেলা কারাগার, পাসপোর্ট, বিআরটিএ ও ইউনিয়ন ভূমি অফিসের নানাবিধ অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য সিলেট, মৌলভীবাজার, বগুড়া, নাটোর ও নওগাঁ জেলার জেলা প্রশাসক বরাবর পত্র প্রদান করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD