শিরোনাম :
ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি লোকসান কমিয়ে রেলকে লাভজনক করতে সংসদীয় কমিটির সুপারিশ  বন্যা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় ১৪ জেলায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

বেপরোয়া বিএসএফ:আর কত বাংলাদেশীদের প্রাণ যাবে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৬ মে, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক:বিএসএফ এর গুলিতে ঝড়ল আরও এক বাংলাদেশীর প্রান।ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে।দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলম হোসেন (৪০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত আলমের বাড়ি বিরল উপজেলার কামদেবপুর ঈদগাহ মোড় এলাকায়। গতকাল রোববার রাত একটার দিকে এ ঘটনা ঘটে।

দিনাজপুর ২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নাহিদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, যে স্থানে এ ঘটনা ঘটেছে, সেটি দুই দেশের শূন্যরেখা থেকে ভারতীয় অংশের ৫০ গজ ভেতরে। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন তাঁর লাশ উদ্ধার করে তাঁর বাড়িতে নিয়ে যায়। পরে বিজিবি লাশের ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বিজিবি এ বিষয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে। বিএসএফ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বলে তিনি জানান।
নিহত আলমের বাড়িতে শোকের মাতম চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD