শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

কাপাসিয়ায় শিক্ষককে প্রাণ নাশের হুমকি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ মে, ২০১৯

হাবিবুর রহমান,গাজীপুর প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধের জেরে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বেলাশী ফাযিল ডিগ্রি মাদরাসার ইংরেজি শিক্ষক শরীফ মিয়াকে প্রাণ নাশের হুমকি দিয়েছে স্থানীয় দুবৃর্ত্তরা।

শরীফ মিয়া নরসিংদী জেলার বেলাব উপজেলার ওয়ারী গ্রামের সৈয়দ নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার শরীফ মিয়া বাদী হয়ে ওই এলাকার আমীর হোসেনসহ ৭ জনের জনের বিরুদ্ধে নরসিংদী সিনিয়র জুডিশিয়াল আদলাতে মামলা দায়ের করেছেন।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ নবীতুল্লাহ জানান, ন্যায় বিচারের স্বার্থে শরীফ মিয়া বাদী হয়ে নরসিংদী আদালতে সাতজনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সুত্রে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধে দীর্ঘদিন ধরে একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আমীর হোসেন, আলম মিয়া, সাহাব উদ্দিনের ছেলে নজরুল ইসলাম, রমিজ উদ্দিনের ছেলে ইন্তাজ উদ্দিন, আ. রশিদের ছেলে মফিজ উদ্দিনগং শিক্ষক শরীফ মিয়ার সাথে শত্রুতা করে আসছে। শরীফ হোসেন পরিবার পরিজন নিয়ে গাজীপুরের কাপাসিয়া কর্মরত থাকায় কিছু দিন আগে ওই দুবৃত্তরা তাঁর নরসিংদীর পৈত্রিক ভিটা আগুণ দিয়ে পুড়ে ফেলে। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এর আগেও দুবৃর্ত্তদের নামে একাধিক মামলা (সি আর নং ১০৯) রয়েছে বলে জানান শিক্ষক শরীফ।

শিক্ষক শরীফ হোসেন জানান, দুবৃর্ত্তরা তাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে । পরিবার ভয়ভীতির মাঝে অবস্থান করছে।
অভিযুক্তদের সাথে কথা বলে জানা যায়,জমি সংক্রান্ত বিরোধে একাধিকবার গ্রাম্য শালিশ করে কোনো সমাধানে পৌছতে পারিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD