শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

নবাবগঞ্জে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ মে, ২০১৯

বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ঢাকার নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের মহব্বতপুর তালতলা এলাকায় দুষ্কৃতকারীরা দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে।

নিহতরা হলেন- উপজেলার গালিমপুর ইউনিয়নের নোয়াদ্দা এলাকার বাসিন্দা কদম আলীর ছেলে কৃষক আবুল কালাম (৫৫) এবং একই এলাকার বাসিন্দা ফৌজদার খানের ছেলে ব্যবসায়ী মো. জাহিদ (৪৪)।

এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উল্লেখ্য, এ নিয়ে এপ্রিল ও মে মাসে নবাবগঞ্জে মোট ছটি হত্যাকাণ্ড সংগঠিত হলো।

নিহতদের স্বজনরা জানায়, বৃহস্পতিবার ইফতারের পর কালাম ও জাহিদ মোটরসাইকেলে করে দোহার উপজেলার বাস্তা এলাকায় পীরের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। ফেরার পথে মহব্বতপুর তালতলা সংলগ্ন এলাকায় হঠাৎ তিন দুষ্কৃতকারী পথে কলাগাছ ফেলে তাদের মোটরসাইকেল থামায় এবং কালাম ও জাহিদের উপর হামলে পড়ে।

তারা কালাম ও জাহিদকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। এ সময় কালামের গলায় আঘাত লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিন্তু মাথায় হেলমেট পরে থাকায় জাহিদের শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে।

পরে তাদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নিয়ে আসার পথে মারা যান জাহিদ।

কালামের স্ত্রী যমুনা বেগম ও জাহিদের স্ত্রী লিজা আক্তার এই দুই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।

এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, বিষয়টি আমরা দেখছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধী যেই হোক পুলিশ তাদের খুঁজে বের করবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD