শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

প্রবাসির স্ত্রীকে ধর্ষণ ও ৯০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ!! মহিলা পরিষদের বিবৃতি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চর মহিদাপুর গ্রামে প্রবাসির স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনা সূত্রে জানা যায় যে, গত ১৮মে শনিবার জমির ফসল তোলার সময় মোহন শেখের নির্যাতনের শিকার হন গৃহবধূ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার ফুলবাগচালা ইউনিয়নে ৯০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনা সূত্রে জানা যায় যে, গত ২১মে ফুলবাগচালা ইউনিয়নের তোতা খাঁর ছেলে সোহেল সন্ধ্যায় বৃদ্ধার ঘরে ঢুকে ৯০ বছরের বৃদ্ধাকে নৃশংসতা চালায়। এ ঘটনায় বৃদ্ধার মেয়ে বাদি হয়ে মধূপুর থানায় মামলা দায়ের করেন।

বাংলাদেশ মহিলা পরিষদ গৃহবধূ ও ৯০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। সারাদেশে যৌন নিপীড়ন, ধর্ষণ ও হত্যার ঘটনা বেড়ে চলেছে। এ ছাড়া গভীরভাবে লক্ষ্য করা যচ্ছে যে, শিশু থেকে ৯০ বয়সী বৃদ্ধা পর্যন্ত এই নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না। বাংলাদেশ মহিলা পরিষদ ঘটনার সাথে জড়িতদের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের যথাযথ শাস্তিসহ গৃহবধূ ও ৯০ বছরের অন্ধ বৃদ্ধাসহ তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানাচ্ছে। সেইসাথে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ প্রশাসনের নিকট আবেদন জানাচ্ছে। পাশাপাশি সারাদেশে সংঘটিত নারী ও শিশু নির্যাতনের ঘটনার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানাচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD