শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

কুষ্টিয়ায় দুদকের অভিযান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি:অনিয়মের অভিযোগ পেয়ে কুষ্টিয়ায় ২টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার এসব অভিযান চালানো হয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। দুদক জানিয়েছে কুষ্টিয়ার কুমারখালী পল্লী বিদ্যুৎ অফিসে ব্যাপক গ্রাহক হয়রানির অভিযোগ পেয়ে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়। অভিযানের সময় দুদকের দলটি বিদ্যুৎ সংযোগের জন্য গ্রাহকের আবেদন, প্রতিষ্ঠানটির দৈনন্দিন কার্যক্রম ও সেবা দেওয়ার তালিকা যাচাই করা হয়। দুদক দেখেছে, আবাসিক সংযোগের ক্ষেত্রে আবেদনের তারিখ থেকে ২–৩ দিনের মধ্যে লাইন–সংযোগ দেওয়ার কথা থাকলেও কিছু ক্ষেত্রে আবেদন অনুমোদন হলেও সংযোগ দেওয়া হয়নি।

দুদকের পর্যবেক্ষণ আমলে নিয়ে ওই দপ্তরের উপমহাব্যবস্থাপক তাৎক্ষণিকভাবে দায়ী দুই ওয়্যারিং পরিদর্শকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তি দেওয়ার লক্ষ্যে কারণ দর্শানোর নোটিশ দেন। দুদকের দলটি ওই অফিসের সব কর্মকর্তা-কর্মচারীর অফিসে উপস্থিতি নিশ্চিত করা, দালালের অনুপ্রবেশ বন্ধ করা, আবেদনপত্র জমা নেওয়ার কাউন্টার ও তথ্যকেন্দ্রে সার্বক্ষণিক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করা, বিধিমোতাবেক পাওয়া আবেদনের ওপর জরুরি সেবা প্রদান নিশ্চিত করা এবং অফিসের সার্বক্ষণিক মনিটরিং জোরদার করার সুপারিশ করে।

কুষ্টিয়া হাউজিং এস্টেটের সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের বিষয়ে অভিযোগ পেয়ে দুদকের একই দল সেখানে আরেকটি অভিযান চালায়। দলটি নিরপেক্ষ বিশেষজ্ঞ প্রকৌশলী ও প্রত্যাশী সংস্থার কর্মকর্তাদের নিয়ে পরিদর্শনের সময় নমুনাস্বরূপ রাস্তার পুরুত্ব, দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করে। পরিমাপে রাস্তার পুরুত্ব কম পাওয়া যায়। দুদক বলছে, আপাতদৃষ্টিতে রাস্তার কাজের গুণগত মান সন্তোষজনক হয়নি। নির্মাণকাজে প্রকৃত অনিয়ম ও দুর্নীতি উদ্‌ঘাটনের জন্য এ বিষয়ে অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করেছে দুদকের দলটি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD