শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

ধান সংগ্রহে বাধা,যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯

এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি: ধান সংগ্রহে সরকারী কাজে বাধা প্রদান, ভয়ভীতি প্রদর্শন ও অশ্লালীন আচরণের অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজাকে প্রধান আসামী করে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস,এম সাইফুর রহমান। বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হক জানান, বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার নিজে বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অপর দিকে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে বোরো ধান ক্রয় সংক্রান্ত মনিটরিং কমিটির বিশেষ সভা জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সেখানে বেলকুচির ঘটনাটি আলোচনায় উঠে আসে। সভায় বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার এস,এম সাইফুর রহমান অভিযোগ করে বলেন, বুধবার সকাল ১১ টার দিকে উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুলের ছোট ভাই সাজ্জাদুল হক রেজার নেতৃত্বে ২০/২৫ জন উপজেলা অফিসে এসে আমার সাথে আশ্লালীন আচরণ ও ভয়ভীতি প্রদর্শন করে এবং তার নিজের করা তালিকায় ধান সংগ্রহের জন্য হুমকি দেয়।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টিও সভায় অবগত করেন ইউএনও। এ বক্তব্য শোনার পর সভায় উপস্থিত শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান ঘটনার বিষয়ে প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে জড়িতদের শাস্তি দাবী করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, ধান ক্রয়ে যারা বাধা দেবে, তারা দুষ্কৃতিকারী। তাদের কোন দল নেই। প্রশাসন চাইলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে জানতে সাজ্জাদুল হক রেজার ব্যবহৃত মোবাইলে ফোন করা হলেও তা বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD