শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

কমলাপুর রেলস্টেশনসহ তিন স্হানে দুদকের অভিযান:অনিয়মের অভিযোগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২২ মে, ২০১৯

জার্মান- বাংলা ডেস্ক:
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রির আজই প্রথম দিন। কিন্তু ভুক্তভোগী গ্রাহকরা দুদকে অভিযোগ করেন, সার্ভারে ত্রুটির কারণে অনলাইনে তাঁরা টিকিট কাটতে পারছেন না। এ প্রেক্ষিতে পুলিশসহ আট সদস্যের এনফোর্সমেন্ট টিম আজ (২২/০৫/২০১৯ খ্রি.) অভিযান পরিচালনা করে। টিম স্টেশনে আগত টিকেটপ্রত্যাশীদের সাথে কথা বলে। অনেক যাত্রী অভিযোগ করেন, গতকাল রাত থেকে দাঁড়িয়ে লাইনের একেবারে সামনে থাকা সত্ত্বেও শীতাতপ নিয়ন্ত্রিত টিকেট পাওয়া যাচ্ছে না। ফলে এক্ষেত্রে সার্ভারে কারচুপি হয়ে থাকতে পারে জানিয়ে তাঁরা দুদককে খতিয়ে দেখতে অনুরোধ করেন। দুদক টিম অনলাইনে টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠান সিএনএস এর মহাপরিচালক শামীমুল আলমের সাথে কথা বলে। তিনি বলেন, প্রচুর গ্রাহকের চাপ থাকার কারণে সার্ভারে সমস্যা হচ্ছে। দুদক টিম সার্ভারে কোনরূপ কারচুপি/দুর্নীতির মাধ্যমে যেন টিকিট কেটে রাখা না হয় সে বিষয়টি নিশ্চিত করার জন্য পরামর্শ প্রদান করেন। এছাড়াও টিম স্টেশন ম্যানেজারের সাথে কথা বলে এবং টিকেট কালোবাজারির বিষয়ে সতর্ক থাকতে তাকে অনুরোধ করে। উপস্থিত জনসাধারণ দুদকের এ অভিযানকে স্বাগত জানান।
এদিকে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক আর্থিক অনিয়ম উদ্ঘাটন করেছে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর একটি টিম আজ এ অভিযান পরিচালনা করে। দুদক টিম সরেজমিন অভিযানে দেখতে পায়, উক্ত স্বাস্থ্য কমপ্লেক্স হতে মাত্র ৩ টি গাছ বিক্রির জন্য টেন্ডার দেখিয়ে সকল গাছ বিক্রয় করে টাকাসমূহ আত্মসাৎ করা হয়েছে। দুদক টিম স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতালের জেনারেটরটিকে সম্পূর্ণ অকেজো অবস্থায় পায়, যা দীর্ঘকাল ধরে ব্যবহার করা হয়নি মর্মে প্রতীয়মান হয়। অথচ উক্ত জেনারেটর না চালিয়ে ব্যবহার দেখিয়ে গত ২০১৮ সাল পর্যন্ত বিল উত্তোলন করা হয়েছে এরুপ প্রমাণ পায় দুদক টিম । টিম এ অনিয়মসমূহের বিষয়ে কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে।
নানাবিধ অনিয়মের অভিযোগে ঢাকা ওয়াসার উত্তরাস্থ মডস জোন- ৯ এ অভিযান পরিচালনা করেছে দুদক। প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শেখ গোলাম মাওলা’র নেতৃত্বে পুলিশসহ ৫ সদস্যের এনফোর্সমেন্ট টিম গতকাল (২১/০৫/২০১৯ খ্রি.) এ অভিযান পরিচালনা করে। দুদক টিম নির্বাহী প্রকৌশলী’র দপ্তরে বিভিন্ন গ্রাহকদের নিকট হতে আগত চাহিদা রেজিস্টার যাচাই করে এবং বেশ কিছু গ্রাহকের সাথে মোবাইলে কথা বলে। পানি বহনকারী ট্রাকের ২ জন কর্মচারী গ্রাহকদের নিকট হতে অতিরিক্ত অর্থ গ্রহণ করছেন মর্মে তথ্য পাওয়া যায়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাহী প্রকৌশলী মোঃ রিয়াজ উদ্দিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পত্র প্রেরণ করেছেন। তিনি এ অনৈতিক কর্ম প্রতিহতকরণে মনিটরিং কার্যক্রম জোরদার করবেন বলে দুদক টিমকে নিশ্চিত করেছেন। পরবর্তীতে দুদক টিম ওয়াসার প্রতিনিধিদের সমন্বয়ে উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের পানির লাইনসমূহ যাচাই করে একটি অবৈধ সংযোগের সন্ধান পায়। ওয়াসা কর্তৃপক্ষ দুদকের উপস্থিতিতে সেই সংযোগটি বিচ্ছিন্ন করে। এর ধারাবাহিকতায় আজ উত্তরা ১২ নম্বর সেক্টরে অভিযান পরিচালনা করে ওয়াসা কর্তৃপক্ষ ৬টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে।
বরিশালের উজিরপুরে নদী দখলের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুদক। সমন্বিত জেলা কার্যালয়, বরিশাল -এর একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। দুদক টিম স্থানীয় ভূমি অফিসের সার্ভেয়ার ও পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী-কে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, গৌরনদী-ধামুড়া-মিরেরহাটের ওপর দিয়ে প্রবাহিত সন্ধ্যা নদীর ধামুড়া পয়েন্টে অনেকখানি জায়গা দখল করে প্রায় ২০০ স্থাপনা গড়ে উঠেছে। দুদক টিম নদীর উক্ত অংশে কতগুলো স্থাপনা সরকারের অনুমোদনক্রমে স্থাপিত হয়েছে তা উপস্থাপন করার জন্য ভূমি অফিসকে নির্দেশনা প্রদান করে। এছাড়াও অবৈধ দোকান ও ঘর-বাড়ি উচ্ছেদে এলাকাবাসীকে অনুরোধ করা হয়। অন্যথায় তালিকা প্রাপ্তিসাপেক্ষে অবৈধ স্থাপনা যাচাইপূর্বক প্রশাসনের সহায়তায় উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করা হবে ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD