শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

স্বর্ণের বার আত্মসাতের অভিযোগে আটক তিন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ মে, ২০১৯

আরিফুজ্জামান আরিফ,বেনাপোল থেকে:পুলিশ জানায়, গত রোববার (১৯ মে) সন্ধ্যার দিকে শার্শার জামতলা প্রাইমারী স্কুলের পাশ থেকে দুই স্বর্ণ চোরাচালানি বেনাপোল পোর্ট থানার সাজেদুর রহমান ও আক্তার হোসেনকে ৮টি স্বর্নের বার সহ আটক করে এ.এস.আই তবিবুর, এএসআই রঞ্জন ও কনস্টেবল তুষার। এসময় তাদের কাছ থেকে ৮টি স্বর্ণের বার কেড়ে রেখে দেয় ও তাদের ক্যাম্পে না এনে গোপনে ছেড়ে দেয়।স্বর্ণ আটকের কোন তথ্যও তারা ক্যাম্প ইনচার্জ কে অবহিত না করে নিজেদের কাছে রেখে দেয়।

এ ঘটনাটি ঐ রাতে জানাজানি হলে সোমবার সকালে ওই তিন পুলিশ সদস্যকে শার্শা থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সতাতা স্বীকার করেন।এসময় তাদের কাছ থেকে স্বর্ণও উদ্ধার করা হয়।

বিষয়টি পুলিশের উর্ধতন মহলে জানানোর পর সোমবার রাতেই শার্শা থানায় তাদের বিরুদ্ধে ও স্বর্ণ চোরাচালানীদের বিরুদ্ধে দুইটি পৃথক মামলা দায়ের করা হয়। মামলা নং-২৫ ও ২৬ তারিখ-২০/০৫/১৯।এর পরই তাদের গ্রেপ্তার দেখানো হয়।
শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) সুখদেব ঘটনার সত্যতা স্বীকার জানান, অভিযুক্তরা বিষয়টি আমাকে না জানিয়ে নিজেরাই এ কাজ করেছে।উপরের নির্দেশে তাদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় সোমবার রাতে থানায় দুইটি পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃত তিন পুলিশ সদস্যকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD