শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

তিন স্থানে দুদকের দুর্নীতিবিরোধী অভিযান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২০ মে, ২০১৯

নিজস্ব প্রতিবেদক:
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক ন্যায্যমূল্যের দোকান পরিচালনায় অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) অভিযোগ আসে, রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাকের মাধ্যমে কম মূল্যে পণ্য বিক্রিতে অনিয়ম হচ্ছে এবং ক্রেতারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা মোতাবেক কাক্সিক্ষত পণ্য কিনতে পারছেন না। এ প্রেক্ষিতে প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সিফাত উদ্দিনের নেতৃত্বে গঠিত পুলিশসহ পাঁচ সদস্যের এনফোর্সমেন্ট টিম গতকাল ২০ মে ২০১৯ খ্রি.রাজধানীর বনশ্রীতে অভিযান পরিচালনা করে। উক্ত এলাকার একটি ট্রাকের বিক্রয় কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণে টিম দেখতে পায়, ট্রাকটিতে কোন ব্যানার এবং মূল্য তালিকা নেই। ফলে নির্ধারিত মূল্য না জানায় ক্রেতাদের অধিক মূল্যে পণ্য ক্রয় করতে হচ্ছে। দুদক টিম আরও জানতে পারে, গত ১৬ মে ২০১৯ তারিখেই উক্ত এলাকায় সকল পণ্য বিক্রয় সম্পন্ন করার কথা ছিল। অথচ পণ্য মজুদ করে রমজান উপলক্ষে মূল্য বৃদ্ধি করার মাধ্যমে ক্রেতাদের ঠকানো হচ্ছে। এছাড়া দিনব্যাপী বিক্রয় করার কথা থাকলেও উক্ত ডিলার কর্তৃক দুপুর দেড়টা থেকে দুইটার পরে পণ্য বিক্রয় করা হয়না, ফলে গ্রাহকরা তাদের চাহিদামতো পণ্য পান না। এ সকল অনিয়মের বিষয়ে দুদক টিম উক্ত এলাকার ডিলার আবুল খায়েরকে সতর্ক করে এবং ভোক্তাদের চাহিদা মোতাবেক পণ্য সরবরাহ না করা হলে তার ডিলারশীপ বাতিল করার জন্য উদ্যোগ নেয়া হবে মর্মে তাদেরকে অবহিত করা হয় । এছাড়া অভিযোগ পেলে কমিশন পুনরায় ঐ এলাকার টিসিবি’র ডিলারদের পণ্য বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণপূর্বক আইনি ব্যবস্থা নিবে।
টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ ভাবে গড়ে ওঠা ইটভাটাসমূহের বিরুদ্ধে ২য় দফা অভিযান পরিচালনা করেছে দুদক।  দুদক, সমন্বিত জেলা কার্যালয়, টাঙ্গাইল, মির্জাপুর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল-এর একটি সমন্বিত টিম আজ এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে লাইসেন্সবিহীন ইটভাটা এএনবি-২ -এর মালিক আব্দুর রহিমকে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের  ভ্রাম্যমান আদালত ১ লক্ষ টাকা জরিমানা করেছে।
এদিকে বরগুনার তালতলী সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময় ছাত্র-ছাত্রীদের নিকট হতে অনৈতিকভাবে টাকা নেয়া হচ্ছে এমন অভিযোগ আসলে দুদক এনফোর্সমেন্ট ইউনিট পদক্ষেপ গ্রহণ করে। দুদকের নির্দেশনা অনুসারে উক্ত কলেজের অধ্যক্ষ তাৎক্ষণিকভাবে এ সমস্যার সমাধান করেন এবং পরবর্তীতে কোন শিক্ষার্থীর নিকট হতে অধিক অর্থ গ্রহণ করা হবে না মর্মে নিশ্চয়তা প্রদান করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD