শামীম খান,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:বৃহস্পতিবার সকালে মহেশপুরে খাস জমি দখল নিয়ে এক ভূমিহীনকে পিটিয়ে হত্যা করছে প্রতিপক্ষরা। পুলিশ ২ জনকে আটক করেছে।
এলাকাবাসী ও থানা সূত্রে প্রকাশ, উপজেলার কাজীরবেড় ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আমির হোসেনের ছেলে আলমগীর (৩৪) কে প্রতিপক্ষরা সকালে পিটিয়ে হত্যা করে।
ঘটনার বিবরনে জানা গেছে, নিহতের বাড়ীর পাশে কয়েক শতাংশ খাস জমি আছে। দীর্ঘদিন ধরে আমির হোসেনের পরিবার ঐ জমি দখল করে আসছিল। বৃহস্পতিবার সকালে আলমগীর ও তার ভাই জাহাঙ্গীর ঐ জমিতে বিচালির গাদা দিচ্ছিল এ সময় একই গ্রামের মকছেদ আলীর ছেলে মজিদের নেতৃত্বে ১০/১২ জন তাদের বাঁধা দেয়।
এ সময় তাদের মধ্যে গোলযোগ দেখা দিলে আলমগীর ও জাহাঙ্গীরের উপর হামলা করে। এতে আলমগীর ঘটনাস্থলে মারা যায় স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের আব্দুল মজিদ তার ভাই আব্দুল আজিজ, ভাগ্নে সাহেব আলী, আবুল কাশেমের ছেলে ইমরান, আজিজের ছেলে রানা, শুকুর আলীর ছেলে রাসেদ এই ঘটনা ঘটায়।
পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ঝিনাইদহে মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে কোটচাঁদপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালা উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এ রিপোর্ট রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। এই ঘটনায় সাহেব আলী ও আব্দুল মজিদকে পুলিশ আটক করেছে।