শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

ভূমধ্যসাগরে নিহতদের মধ্যে ২৭ বাংলাদেশির পরিচয় মিলেছে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৩ মে, ২০১৯

জার্মান- বাংলা ডেস্ক :
বিদেশের মাটিতে পাড়ি দিয়ে বাংলাদেশীদের মৃত্যু নতুন নয় কিন্তু সদ্য ভূমধ্যসাগরের  ডুবে নিহত হওয়া ঘটনাটি সত্যিই মর্মান্তিক অপ্রত্যাশিত। আর এই অপ্রত্যাশিত ঘটনায় বাংলাদেশী কত জন নিহত হয়েছে তার জরিপ চলছে রেডক্রস সংস্থার মধ্য দিয়ে। বাংলাদেশ দূতাবাস ও এ বিষয়ে সচেতন।
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলবর্তী ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকা ডুবিতে নিহত ২৭ বাংলাদেশির পরিচয় অনেকটাই নিশ্চিত হয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

নিহতরা হলেন, নোয়াখালীর চাটখিল উপজেলার জয়াগ গ্রামের নাসির, ঢাকার টঙ্গীর কামরান, সিলেটের জিল্লুর রহমান, কিশোরগঞ্জ জেলার জালাল উদ্দিন, সুনামগঞ্জের মাহবুব, মাদারীপুর জেলার সজিব, সিলেট বিয়ানীবাজারের রফিক ও রিপন, শরীয়তপুরের পারভেজ, কামরুন আহমেদ মারুফ, মৌলভীবাজার কুলাউড়ার শামিম, কিশোরগঞ্জ জেলার আল-আমিন, ফেন্সুগঞ্জ সিলেটের লিমন আহমেদ,আব্দুল আজিজ ও আহমেদ,সিলেট দক্ষিণ সুরমার জিল্লুর, বাইল্যাহার মৌলভীবাজারের ফাহাদ, সিলেট ফেন্সুগঞ্জের আয়াত, হাউড়তোলা সিলেটের আমাজল, সিলেটের কাসিম আহমেদ,সিলেট বিশ্বনাথের খোকন, রুবেল, সিলেটের মনির,বিশ্বনাথ সিলেটের বেলাল, সুনামগঞ্জের মাহবুব, নাদিম, সিলেট গোলাপগঞ্জের মারুফ প্রমুখ।

নৌকা ডুবি থেকে বেঁচে যাওয়া শিশির বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ফোনে জানান, বেঁচে যাওয়া ৬ জনের বাড়ি শরিয়তপুর জেলার নরিয়া থানার চারুগা গ্রামে। তারা হলেন, রাজিব, উত্তম, পারভেজ, রনি, সুমন ও জুম্মান।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিভাগের দায়িত্বরত পরিচালক ইমাম জাফর শিকদার বলেন, তিউনিসিয়া রেড ক্রিসেন্টে প্রাদেশিক প্রধান ডা: মাঙ্গি সিলাম এর মাধ্যমে জীবিত ৪ বাংলাদেশি নাগরিকের সাথে ফোনালাপের মাধ্যমে পাওয়া তথ্য মতে ২৭ জন বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ৫ জনের মৃতদেহ সোমবার সকাল পর্যন্ত দুর্ঘটাস্থলের কাছাকাছি নেভি ক্যাম্পে রয়েছে। তিনি বলেন, বেঁচে যাওয়া ১৬ জনের মধ্যে ১৪ জন বাংলাদেশি, ১ জন মিশরীয় ও ১ জন মরক্কোর নাগরিক রয়েছে।

এদিকে, নৌকা ডুবিতে নিহত ও জীবিত বাংলাদেশিদের তথ্য আদান প্রদানের জন্য চালু করা হয়েছে দুটি হট লাইন নম্বর : ৮৮-০২-৪৯৩৫৪২৪৬ ও  ০১৮১১৪৫৮৫২১।

৪৯৩৫৪২৪৬ এই নম্বরটি অফিস চলাকালিন প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এবং ০১৮১১৪৫৮৫২১ নম্বরটি ২৪ ঘন্টা খোলা থাকবে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ। এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতীয় সদর দফতর, ৬৮৪-৬৮৬, বড় মগবাজার অথবা ৬৪টি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটে আহত ও নিহতের স্বজনরা সরাসরি যোগাযোগ করে তথ্য সংগ্রহ ও রেড ক্রিসেন্টের সেবা নিতে পারবে।
উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকে প্রাকৃতিক দুর্যোগ, নৌকা ডুবি, সশস্ত্র সংঘাত এবং অভিবাসনের ফলে যদি কারো পরিবারের সদস্য পরিবার থেকে বিছিন্ন হয়ে পড়ে তাদের পারিবারিক যোগাযোগ পুন :স্থাপনে কাজ করে যাচ্ছে। এছাড়াও অবৈধ অনুপ্রবেশের দায়ে বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশী নাগরিক এবং বাংলাদেশের কারাগারে আটক বিদেশী নাগরিকদের পারিবারিক যোগাযোগ পুন:স্থাপনে কাজ করছে সোসাইটি আরএফএল বিভাগ। এখন প্রশ্ন হচ্ছে এরকম অপ্রত্যাশিত মর্মান্তিক ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে এজন্য বিদেশগামী সকলকে সচেতন হতে হবে। আরো পরীক্ষা-নিরীক্ষা করে প্রশিক্ষণ এর মধ্য দিয়ে বিদেশ যেতে হবে। বুঝতে হবে জীবনের মূল্য সবার আগে এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD