আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে প্রেমের প্রস্তাব ও যৌন হয়রানির প্রতিবাদ করায় স্কুল ছাত্রীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার ১ মাস পরেও আসামি গ্রেপ্তার হয়নি, এদিকে প্রধান আসামি ফারুকসহ ইন্দ্রন দাতাদের গ্রেফতারের দাবীতে আজ রোববার সকালে নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার।
নিহতের পরিবার সংবাদ সম্মেলনে জানান, রোমানার হত্যাকারী ফারুককে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি এবং ঐ এলাকায় ইভটিজিং বন্ধের দাবী জানায়। এদিকে নিহতের পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য আসামী পক্ষের লোকজন নান ভাবে হুমকি দিচ্ছে বলে নিহতের মা নুর বানু অভিযোগ করেন। সম্প্রাত এওজবালিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী রোমানা আক্তার হত্যার প্রতিবাদে এওজবালিয়া-করমুল্যাহ সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থী সহ এলাকাবাসী ।
উল্লেখ্য, সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পশ্চিম এওজবালিয়া গ্রামের নুর মোহাম্মদের মেয়ে এওজবালিয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী রুমানা আক্তারকে স্কুলে আসা যাওয়ার পথে একই এলাকার আবুল কাশেমের বখাটে ছেলে ফারুক উত্ত্যক্ত করতো। এ ঘটনা সে তার মা বাবা ও সহপাঠীদের জানালে তারা ফারুখকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে । এতে ফারুক ক্ষিপ্ত হয়ে ৮ই এপ্রিল বিকালে ঐ ছাত্রীর বাড়ীতে গিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় রফিক উল্যাহ সপা মাঝি সালিশের নামে সময় নষ্ট করে রাতে ভিকটিমকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। এ ঘটনায় নিহতের মা বাদি হয়ে সুধারাম থানায় হত্যা মামলা দায়ের করেছে।